সংগঠন সংবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিভাগীয় চিত্রাঙ্কন প্রতিযোগিতা সম্পন্নকাজীর দেউড়ি ব্র্যাক ট্রেনিং ও রিসোর্স সেন্টারে ১২ জানুয়ারি অনুষ্ঠিত হলো বিভাগীয় চিত্রাঙ্কন প্রতিযোগিতা, কবিতা আবৃত্তি উৎসব ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান। এতে প্রধান অতিথি ছিলেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ আলী রেজা। বিশেষ অতিথি ছিলেন জ্যেষ্ঠ ব্যবস্থাপক মো. কবির হোসেন। অশোক কুমার সাহার সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন আঞ্চলিক ব্যবস্থাপক মো. গিয়াস উদ্দিন। আরও উপস্থিত ছিলেন নাজমুন হাসান, মো. বাহারুল ইসলাম, মো. মোশারেফ হোসেন, মো. কামাল হোসেন। বক্তারা বলেন, আলোকিত সমাজ নির্মাণে এ ধরনের অনুষ্ঠান নিয়মিত আয়োজন করা প্রয়োজন। চট্টগ্রাম বিভাগের বিভিন্ন জেলা থেকে অর্ধশতাধিক শিশু প্রতিযোগিতায় অংশ নেয়। ছয়টি বিষয়ে ১৮ জনকে পুরস্কার দেওয়া হয়। বিচারকের দায়িত্ব পালন করেন সাইকা পারভীন, তানভীরুল ইসলাম, মিলি চৌধুরী ও রতন চক্রবর্তী। অনুষ্ঠানটি গ্রন্থনা পরিকল্পনা ও উপস্থাপনা করেন এ এস এম নাঈমুল চৌধুরী ও বাবুল হোসেন।রোটারি ক্লাব অব মেট্রোপলিটনের শীতবস্ত্র বিতরণরোটারি ক্লাব অব মেট্রোপলিটন চট্টগ্রামের উদ্যোগে এবং রোটার‌্যাক্ট ক্লাব অব মেট্রোপলিটন চট্টগ্রামের সহযোগিতায় নগরের বিভিন্ন স্থানে শীতবস্ত্র বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন মোহাম্মদ ফাহিম, শাহ আলম।দরবারে আজিজিয়ার ওরস ২১ জানুয়ারিশাহ সুফি সৈয়দ আজিজুর রহমান শাহর বার্ষিক ওরস ২১ জানুয়ারি রাউজান ভান্ডার মঞ্জিলে অনুষ্ঠিত হবে। দূর-দূরান্ত থেকে আসা ভক্তদের জন্য বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। কর্মসূচির মধ্যে রয়েছে খতমে কোরআন, মিলাদ মাহফিল ও জিকির।ক্রিয়েটিভ জুয়েলস বিদ্যালয়ের অনুষ্ঠানঅক্সিজেন এলাকায় ক্রিয়েটিভ জুয়েলস গ্রামার বিদ্যালয়ে গল্পবলা, চিত্রাঙ্কন ও সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন হয়। এতে উপস্থিত ছিলেন ওস্তাদ বিজন মুৎসুদ্দী, বিদ্যালয়ের অধ্যক্ষ আবু তাহের চৌধুরীসহ শিক্ষক ও শিক্ষার্থীরা।ইস্ট ডেল্টা বিশ্ববিদ্যালয়ে সংলাপইস্ট ডেল্টা বিশ্ববিদ্যালয়ে করপোরেট একাডেমিয়া সংলাপ অনুষ্ঠিত হয় ১২ জানুয়ারি। ‘হাউ টু বেটার ইকুইপ আওয়ার স্টুডেন্টস টু ফেইস দেয়ার রিয়েল ওয়ার্ল্ড চ্যালেঞ্জ’ শীর্ষক সংলাপে বক্তব্য দেন আইবিএর পরিচালক জি এম চৌধুরী। তিনি আইবিএর পক্ষ থেকে ইস্ট ডেল্টাকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন। আলোচনা করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মুহাম্মদ সিকান্দার খান, ডিন অব ফ্যাকাল্টিজ মো. আবুল হোসাইন, এ কাইয়ুম চৌধুরী ও নুরুল আবসার। লায়ন্স ক্লাব অব চিটাগাং রোজ ভ্যালির বিনা মূল্যে চক্ষুশিবিরলায়ন্স ক্লাব অব চিটাগাং রোজ ভ্যালির উদ্যোগে বিনা মূল্যে চক্ষুশিবির ও ব্লাড গ্রুপ ক্যাম্প ১৫ জানুয়ারি অনুষ্ঠিত হয়েছে। ছালেহ জহুর সিটি করপোরেশন উচ্চবিদ্যালয়ে এ ক্যাম্প উদ্বোধনের সময় মো. নুরুল ইসলাম, এম ডি এম কামালউদ্দিন চৌধুরী, মো. ইলিয়াস, মো. আবদুল্লাহ আল কাদের, মো. শওকত ইসলাম, মো. মাহবুবুল ইসলাম, মো. ওসমান গণি প্রমুখ লায়ন কর্মকর্তা উপস্থিত ছিলেন। নাইট ব্যাডমিন্টন টুর্নামেন্ট-১১ সম্পন্নবটতলী সমাজকল্যাণ সমিতির উদ্যোগে নাইট ব্যাডমিন্টন টুর্নামেন্ট-১১ বাটালি সড়কের ইসলাম খান স্মৃতি সংসদের মাঠে ১৫ জানুয়ারি অনুষ্ঠিত হয়। সমিতির কর্মকর্তা তৌফিকুর রহমানের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন ক্রীড়া সংগঠক শিবু প্রসাদ চৌধুরী। উপস্থিত ছিলেন মো. সালেহ উদ্দিন, মো. ওয়াহিদুল হক, মো. সাইফুদ্দিন, মো. আসাদুল হক, মো. আকসাদ উল্লাহ প্রমুখ। টুর্নামেন্টে দ্বৈত এককে ১২টি এবং একক এককে আটটি দল অংশ নেয়।শেরেবাংলার জীবন নিয়ে আলোচনা সভাশেরেবাংলা এ কে ফজলুল হক গবেষণা পরিষদ চট্টগ্রাম বিভাগীয় শাখার উদ্যোগে শেরেবাংলার জীবন নিয়ে আলোচনা সভা ১৫ জানুয়ারি জেলা পরিষদ মিলনায়তনে আনুষ্ঠিত হয়। পরিষদের চেয়ারম্যান এস এম বারীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন প্রেস কাউন্সিলের সাবেক চেয়ারম্যান বিচারপতি হাবিবুর রহমান খান। বিশেষ অতিথি ছিলেন হাসান মাহমুদ চৌধুরী, জাহাঙ্গীর আলম চৌধুরী, মাহমুদ হাসান, শরীফুল ইসলাম, শহীদুল ইসলাম, আবুল হাসেম, আবদুল মান্নান ও মো. আলমগীর। বক্তব্য দেন তাজুল ইসলাম চৌধুরী, নূর ইসলাম, ছৈয়দুল আলম, তৌহিদুর রহমান প্রমুখ। বিচারপতি হাবিবুর রহমান খান বলেন, যে জাতি তার গৌরবগাথা সম্পর্কে অজ্ঞ, সে জাতি ভবিষ্যৎ পথনির্দেশে প্রজ্ঞার পরিচয় দিতে পারে না। ফলে তারা ভ্রান্তপথে অগ্রসর হয়।কারুধ্বনি আবৃত্তিকেন্দ্র সাংস্কৃতিক প্রতিযোগিতা বাস্তবায়ন কমিটি গঠিতকারুধ্বনি আবৃত্তিকেন্দ্র চট্টগ্রামের সাংস্কৃতিক প্রতিযোগিতা ২০১১ বাস্তবায়নের কমিটি গঠন উপলক্ষে ১৫ জানুয়ারি সভা অনুষ্ঠিত হয়। সংগঠনের মহাসচিব মেহেদী হাসানের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন আবদুল হান্নান, বিপ্রতীপ অপু, তাজুল ইসলাম, মুনিয়ারা, রুনা লায়লা, সুমাইয়া শিমু, নিশু চৌধুরী, ফাহমিদা আক্তার ও রিফাত জাহান।