সংগঠন সংবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ ব্যাংক কলোনি উচ্চবিদ্যালয়ে ক্রীড়া প্রতিযোগিতাবাংলাদেশ ব্যাংক কলোনি উচ্চবিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ১৫ জানুয়ারি শেষ হয়েছে। প্রতিযোগিতার উদ্বোধন করেন বাংলাদেশ ব্যাংক চট্টগ্রামের মহাব্যবস্থাপক মোহাম্মদ নওশাদ আলী চৌধুরী। এতে অর্ধশতাধিক ইভেন্টে শিক্ষার্থীরা অংশ নেয়। পরে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাসির উদ্দিন আহমদের সভাপতিত্বে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মোহাম্মদ নওশাদ আলী চৌধুরী। উপস্থিত ছিলেন মো. নঈমুর রহমান, মানিক মিত্র, মোহাম্মদ নুরুল আলম, জোহরা ফেন্সি প্রমুখ।ছোটদের সাহিত্যসভার লেখা আহ্বানফুলকি পরিচালিত সুকুমার শিশু পাঠাগারের আয়োজনে ছোটদের ঋতুভিত্তিক সাহিত্যসভা অনুষ্ঠিত হবে ২৮ জানুয়ারি ফুলকি মিলনায়তনে। ‘পৌষালি’ নামের এই সাহিত্যসভায় অংশগ্রহণে ইচ্ছুক শিক্ষার্থীদের স্বরচিত গল্প, কবিতা, ছড়া ও ফিচার ২৭ জানুয়ারির মধ্যে জমা দিতে হবে। বিস্তারিত ফোনে (০৩১ ৬১৮১৩৭) জানা যাবে।প্রমার কর্মশালায় ভর্তি চলছেপ্রমা আবৃত্তি সংগঠনের উচ্চারণ ও আবৃত্তি কর্মশালা শুরু হবে ২৮ জানুয়ারি। চার মাসব্যাপী এ কর্মশালায় প্রশিক্ষক হিসেবে থাকবেন দেশবরেণ্য আবৃত্তিকারেরা। কর্মশালা শেষে প্রশিক্ষণার্থীদের সনদ বিতরণ করা হবে। শিশুদের জন্য থাকবে বিশেষ ব্যবস্থা। ভর্তি ফরম পাওয়া যাবে বাতিঘর, অজন্তা, কথাকলি, কারেন্ট বুক সেন্টারসহ নগর ও বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বইয়ের দোকানে। বিস্তারিত ফোনে (০১৭১১ ৯৮৩০০৮, ০১৮১৯ ৬৪০৫১৫) জানা যাবে।ইউনিলিভারের সেরা কর্মচারীদের সংবর্ধনাইউনিলিভার বাংলাদেশ লিমিটেডের কালুরঘাট কারখানার ২০১০ সালে সেরা-সফল কর্মচারীদের সংবর্ধনা দেওয়া হয়েছে। ১৭ জানুয়ারি নগরের একটি রেস্তোরাঁয় এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কারখানার মহাব্যবস্থাপক রুহুল কুদ্দুস খান।বক্তব্য দেন মানবসম্পদ ব্যবস্থাপক কাজী সাইফুল ইসলাম, উন্নয়ন ব্যবস্থাপক পুলক বড়ুয়া, উৎপাদন ব্যবস্থাপক মো. আল কাসেম, আতিকুর রাজা, পারসোনাল সার্ভিসেস ব্যবস্থাপক মো. শাহাবুদ্দিন, মুসলিম উদ্দিন প্রমুখ। ইউনিলিভার বছরের সেরা-সফল কর্মচারী ও তাঁদের পরিবারকে সংবর্ধনা দিয়ে থাকে। এবার ১৪ জন সেরা-সফল কর্মচারীকে সংবর্ধনা দেওয়া হয়েছে। সিনিয়রস ক্লাবের শীতবস্ত্র বিতরণচিটাগাং সিনিয়রস ক্লাবের উদ্যোগে নগরের বিভিন্ন স্থানে সম্প্রতি ছিন্নমূল মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন ক্লাবের সভাপতি রফিকুল আনোয়ার চৌধুরী, নাসিরুদ্দিন চৌধুরী, আমিরুল ইসলাম, বিদ্যুৎ বিশ্বাস প্রমুখ।সাসের প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপনসমন্বিত উন্নয়ন সংস্থার (সাস) ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান ১৫ জানুয়ারি অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন পরিবেশ ও বন প্রতিমন্ত্রী হাছান মাহমুদ। সভাপতিত্ব করেন মো. ইফতেখার হোসেন। এতে বক্তব্য দেন মিলন বিকাশ পাল, অধ্যাপক ইফতেখার উদ্দিন আহমেদ, অধ্যাপক আবদুল হাই, এম এন আনোয়ার, আফতাব উদ্দিন চৌধুরী, আইনজীবী রেহানা আকতার, সি এস কে সিদ্দিকী প্রমুখ। সাউদার্ন মেডিকেল কলেজে পরিচিতি সভাসাউদার্ন মেডিকেল কলেজের প্রথম বর্ষ এমবিবিএস কোর্সের শিক্ষার্থীদের পরিচিতি সভা ১৭ জানুয়ারি হাসপাতালের মিলনায়তনে অনুষ্ঠিত হয়। অধ্যক্ষ মো. হাসানুজ্জামান ভূঁইয়ার সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন প্রতিষ্ঠানের ভাইস চেয়ারম্যান এম এ ছালাম।বিশেষ অতিথি ছিলেন অধ্যাপক গোলাম মহিউদ্দিন, নুরুল আলম চৌধুরী ও জাফরুল ইসলাম চৌধুরী। স্বাগত বক্তব্য দেন অধ্যাপক এম সুলতান উল আলম। এ ছাড়া অভিভাবকদের পক্ষে এস এম আবুল কালাম প্রমুখ।কলেজিয়েট উচ্চবিদ্যালয়ে ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধনশিক্ষার্থীদের সুশিক্ষার পাশাপাশি খেলাধুলায়ও সমান পারদর্শী হয়ে ওঠার আহ্বান জানিয়েছেন জেলা প্রশাসক ফয়েজ আহমদ। তিনি ১৭ জানুয়ারি চট্টগ্রাম কলেজিয়েট উচ্চবিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ আহ্বান জানান। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আজিজ উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন প্রেসক্লাবের সভাপতি আবু সুফিয়ান ও পূর্ব মাদারবাড়ী ওয়ার্ডের কাউন্সিলর জহির আহমদ চৌধুরী। বিজ্ঞপ্তি।