সংগঠন সংবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রাইম ব্যাংকের ফ্যামিলি নাইটপ্রাইম ব্যাংকের ফ্যামিলি নাইট ১৪ জানুয়ারি নগরের একটি সামাজিক কেন্দ্রে (কমিউনিটি সেন্টার) অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন ব্যাংক পরিচালনা পরিষদের ভাইস চেয়ারম্যান শাহনাজ কাশেম, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মো. মেহমুদ হোসেন, উপব্যবস্থাপনা পরিচালক ইসবাহুল বার চৌধুরীসহ চট্টগ্রামের প্রতিটি শাখার কর্মকর্তা-কর্মচারীরা। অনুষ্ঠানে বক্তারা বলেন, প্রাইম ব্যাংক ব্যাংকিং সেবায় এক ধাপ এগিয়ে। দেশের অর্থনৈতিক উন্নয়নে এ ব্যাংক প্রতিশ্রুতিবদ্ধ।ইসলামিক ফ্রন্ট নেতা মান্নানের শোকসভাইসলামিক ফ্রন্ট দক্ষিণ জেলা শাখার সাংগঠনিক সম্পাদক এম এ মান্নানের শোকসভা ১৯ জানুয়ারি দামপাড়ার দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি কাজী জসিম উদ্দীন। প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় সহসাংগঠনিক সম্পাদক স ম হামেদ হোসাইন। বক্তব্য দেন সেলিম উদ্দিন, রফিকুল ইসলাম, মহিউল আলম, জাকের হোসাইন সিদ্দিকী প্রমুখ। হাইদগাঁওয়ে কৃষক ক্লাব উদ্বোধনপটিয়া উপজেলার হাইদগাঁও ইউনিয়নে হাইদগাঁও কৃষক ক্লাবের উদ্বোধন উপলক্ষে ক্লাব প্রাঙ্গণে এক কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন কৃষক আন্দোলনের সংগঠক আইনজীবী হরিসাধন দেব ব্রহ্মণ। ক্লাবের উদ্বোধন করেন পটিয়া উপজেলা কৃষি কর্মকর্তা শৈবাল কান্তি নন্দী। প্রধান আলোচক ছিলেন নওজোয়ানের প্রধান নির্বাহী মো. ইমাম হোসেন চৌধুরী। সাউথইস্ট ব্যাংক লিমিটেডের কর্মকর্তা পানুরঞ্জন দাশ, কৃষিবিদ সরোয়ার কামাল, হাইদগাঁও ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আজমল হোসেন জামাল, মুক্তিযোদ্ধা খায়ের আহমদ, জিতেন গুহ ও মোর্শেদুল আলম চৌধুরী বিশেষ অতিথি ছিলেন। হাইদগাঁও ইউনিয়নের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা শামসুল আলমের সভাপতিত্বে এনামুল হকের পরিচালনায় সমাবেশে প্রথমেই স্বাগত বক্তব্য দেন কৃষক ক্লাবের সভাপতি জয়নাল আবেদীন।বাংলাদেশ ব্যাংক ক্লাবের নির্বাচনবাংলাদেশ ব্যাংক ক্লাব, চট্টগ্রাম শাখার নির্বাচন ১২ জানুয়ারি অনুষ্ঠিত হয়েছে। এতে আবু তালেব-একরাম হোসেন পরিষদ সভাপতি, সাধারণ সম্পাদক ও বিভাগীয় সম্পাদকসহ ১২টি পদে জয়ী হয়। নির্বাচিত কর্মকর্তারা হলেন—সভাপতি মো. আবু তালেব, সহসভাপতি মো. সাব্বিরুল আলম চৌধুরী ও কাজী মো. মনির উদ্দিন, সাধারণ সম্পাদক মো. একরাম হোসেন। ফখরুদ্দিন আহমদ-জাহিদুল আলম পরিষদ সাতটি পদে জয়ী হয়। আইসিএবি আঞ্চলিক কমিটির নির্বাচনদি ইনস্টিটিউট অব চাটার্ড অ্যাকাউন্টস অব বাংলাদেশ (আইসিএবি) চট্টগ্রাম আঞ্চলিক কমিটির নির্বাচন সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে। এতে সুব্রত কুমার ভৌমিক চেয়ারম্যান, আবদুল আওয়াল সম্মানী সম্পাদক নির্বাচিত হন। সুব্রত কুমার এস আলমের হিসাব ও অর্থ বিভাগের প্রধান ঊর্ধ্বতন মহাব্যবস্থাপক এবং আবদুল আওয়াল আবুল খায়ের গ্রুপের একটি বিভাগে প্রধান অর্থ ব্যবস্থাপক হিসেবে কর্মরত আছেন।মুক্তিযোদ্ধা আলী আকবর খানের মৃত্যুতে শোকরেলওয়ে রানিং স্টাফ ও শ্রমিক কর্মচারী সমিতির পাহাড়তলী শাখার সহপ্রচার সম্পাদক, মুক্তিযোদ্ধা আলী আকবর খানের মৃত্যুতে সংগঠনের নেতারা শোক প্রকাশ করেছেন। কেন্দ্রীয় সভাপতি মো. রফিক চৌধুরী, সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী, পাহাড়তলী শাখার সভাপতি খুরশীদ আলম, সাধারণ সম্পাদক ইকবাল আহমদ, শফিকুল আলম গভীর শোক প্রকাশ করেছেন।