সংগঠন সংবাদ
কানুনগোপাড়া-বান্ধব পাঠাগারের শতবর্ষ উদ্যাপন পরিষদের সভাবোয়ালখালীর কানুনগোপাড়া-বান্ধব পাঠাগারের শতবর্ষ উদ্যাপন পরিষদের প্রস্তুতি সভা ২১ জানুয়ারি অনুষ্ঠিত হয়। পাঠাগারের সভাপতি অজিত চৌধুরীর সভাপতিত্বে সভায় বক্তব্য দেন সুনীতি ভূষণ কানুনগো, অধ্যাপক সরোজ বল, প্রবীর কুমার দত্ত, মৃণাল কান্তি ঘোষ, সুদর্শন চক্রবর্তী, বিশ্বজিৎ চক্রবর্তী, সুকুমার শীল, অলক সর্ববিদ্যা, অনুপ রক্ষিত, পংকজ ভট্টাচার্য, প্রদীপ দত্ত, প্রবীর সেন প্রমুখ। সভায় সিদ্ধান্ত হয়, ২৫-৩১ মার্চের মধ্যে এক দিন শতবর্ষ উৎসব উদ্যাপন করা হবে। এতে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হবে।রাউজান ক্লাবের সংবর্ধনা সভারাউজান উপজেলা চেয়ারম্যান এহছানুল হায়দার চৌধুরী বলেছেন, যে জাতি গুণীকে সম্মান দিতে পারে না, সে দেশে গুণীর জন্ম হয় না। গুণী ব্যক্তিরা সমাজের দর্পণ, তাঁদের আদর্শ এ অবক্ষয়ের সমাজে অনুকরণীয় হয়ে থাকবে। রাউজান ক্লাবের উদ্যোগে ক্লাবের আজীবন সদস্য শরীরচর্চায় এশিয়ায় চতুর্থ স্থান অধিকারী মো. সাইফুল্লাহ খালেদ ও রাষ্ট্রপতি পদকপ্রাপ্ত ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রফিকুল ইসলামের সংবর্ধনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। ইকরামুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার সহসভাপতি দিদারুল আলম চৌধুরী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় চারুকলা বিভাগের সহযোগী অধ্যাপক জাহেদ আলী চৌধুরী, চট্টগ্রাম দোকান মালিক সমিতি ফেডারেশনের সাধারণ সম্পাদক মো. ছালামত আলী, অধ্যাপক চৌধুরী চিরঞ্জীব বড়ুয়া, মোহাম্মদ আলমগীর প্রমুখ। প্রাইম ইন্টারন্যাশনাল একাডেমির যাত্রা শুরুপ্রাইম ইন্টারন্যাশনাল একাডেমির শ্রেণী-কার্যক্রম ২০ জানুয়ারি শুরু হয়েছে। শ্রেণী-কার্যক্রমের উদ্বোধন করেন একাডেমির ব্যবস্থাপনা পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল জিয়াউল হায়দার (অব.) ও অধ্যক্ষ সৈয়দ মোহাম্মদ শহীদুল্লাহ। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপাধ্যক্ষ জলি ইখতিয়ার, পরিচালক মো. নওশাদ হোসাইন, মো. আবদুর রহিম, কবিতা বড়ুয়া, শামীম আকতার ও মো. আবদুর রাজ্জাক। মমতা ও ইনসেপটার বৈজ্ঞানিক সেমিনারমমতা ও ইনসেপটা ফার্মাসিউটিক্যালসের উদ্যোগে ১৮ জানুয়ারি নগরের একটি রেস্তোরাঁয় হূদেরাগবিষয়ক বৈজ্ঞানিক সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে মূল প্রবন্ধ পড়েন বিশেষজ্ঞ চিকিৎসক জহির উদ্দীন মাহমুদ। প্রধান অতিথি ছিলেন সিটি করপোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা সেলিম আকতার চৌধুরী। মমতার প্রধান নির্বাহী রফিক আহমদের সভাপতিত্বে সেমিনারে ৬০ জন বিশেষজ্ঞ চিকিৎসক ও কর্মকর্তা অংশ নেন। অটিজমবিষয়ক সেমিনারঅটিস্টিক চিলড্রেন ওয়েলফেয়ার সেন্টার চট্টগ্রামের উদ্বোধন ও অটিজমবিষয়ক সচেতনতা সেমিনার ২১ জানুয়ারি থিয়েটার ইনস্টিটিউট চট্টগ্রামে (টিআইসি) অনুষ্ঠিত হয়। প্রতিষ্ঠানের সভাপতি সরফরাজ খান চৌধুরীর সভাপতিত্বে ও ঝুলন কুমার দাশের পরিচালনায় অনুষ্ঠিত সভায় উদ্বোধক ছিলেন রাউজান উপজেলা চেয়ারম্যান এহসানুল হায়দার চৌধুরী। বক্তব্য দেন চিকিৎসক নাসির উদ্দিন মাহমুদ, আলতাফ হোসেন, জসিম চৌধুরী, নুরুল ইসলাম, মোহাম্মদ রোশাঙ্গীর, বন্দনা দাশ, মফিজুল ইসলাম, গোলাম মহিউদ্দিন, দিলরুবা হাসেম প্রমুখ। সভায় মুখ্য আলোচক ছিলেন নুশেরা তাজরিন।সাতকানিয়ায় বিনা মূল্যে চক্ষুশিবিরলায়ন্স ক্লাব অব চিটাগাং কর্ণফুলীর উদ্যোগে ২২ জানুয়ারি সাতকানিয়ার চরতিতে তুলাতলি উচ্চবিদ্যালয় প্রাঙ্গণে বিনা মূল্যে চক্ষুশিবির, শীতবস্ত্র বিতরণ ও মেধাবী শিক্ষার্থীদের মধ্যে বৃত্তিদান অনুষ্ঠান হয়েছে। এতে প্রায় এক হাজার রোগীকে বিনা মূল্যে চিকিৎসাসেবা ও ৫০০ কম্বল বিতরণ করা হয়। এ ছাড়া তুলাতলি উচ্চবিদ্যালয়ের প্রতিটি শ্রেণীর উত্তীর্ণ শিক্ষার্থীদের বৃত্তি দেওয়া হয়। অনুষ্ঠানে লায়ন্স ক্লাব অব চিটাগাং কর্ণফুলীর সভাপতি নেওয়াজ মোহাম্মদ ইকবাল ইউসুফ সভাপতিত্ব করেন। লিও জেলাসচিব আবুল খায়েরের সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি ছিলেন সাতকানিয়া উপজেলা চেয়ারম্যান আবদুল মোনাফ ও লায়ন্স জেলা ভাইস গভর্নর নুরুল ইসলাম।অ্যাটেলিয়ারের নাট্য কর্মশালাজেলা শিল্পকলা একাডেমীতে ৭ ফেব্রুয়ারি শুরু হতে যাচ্ছে অ্যাটেলিয়ার তৃতীয় নাট্য কর্মশালা। কর্মশালায় অভিনয় তত্ত্ব, সংলাপ প্রক্ষেপণ, চরিত্র ও অভিনয় বিষয়ে ব্যবহারিক প্রশিক্ষণ দেওয়া হবে। প্রশিক্ষণ দেবেন শেখ এহসানুর রহমান। নিবন্ধনের শেষ তারিখ ৫ ফেব্রুয়ারি। বিস্তারিত ফোনে (০১৬৭৩২৫৭৮০৫) জানা যাবে।কলেজিয়েট স্কুলে সুন্দরবনের পক্ষে প্রচার কর্মসূচিমেঘলার আয়োজনে ১৫ জানুয়ারি নগরের কলেজিয়েট স্কুলে প্রাকৃতিক সপ্তাশ্চর্য নির্বাচনে সুন্দরবনের পক্ষে প্রচার কর্মসূচি অনুষ্ঠিত হয়। দিনব্যাপী কর্মসূচির উদ্বোধন করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আজিজ উদ্দিন।মেঘলার স্থায়ী পরিষদের সভাপতি তৌহিদ মো. ফয়সালের সভাপতিত্বে বক্তব্য দেন সৈয়দ মোরশেদ হোসেন, সহকারী প্রধান শিক্ষিকা খোদেশা বেগম, পূরবী চৌধুরী ও মেঘলার সভাপতি ম মাহমদুর রহমান।প্রতিবন্ধীদের বিবিএফের সহায়তাব্রাইট বাংলাদেশ ফোরামের (বিবিএফ) উদ্যোগে ২০ জানুয়ারি প্রতিবন্ধীদের মধ্যে সহায়ক সামগ্রী ও আর্থিক অনুদান দেওয়া হয়। এ উপলক্ষে সংস্থার কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রধান নির্বাহী উৎপল বড়ুয়া। প্রধান অতিথি ছিলেন অধ্যাপক জসীম উদ্দীন। উপস্থিত ছিলেন রুনা বড়ুয়া, নিদর্শন বড়ুয়া, দোদুল চৌধুরী, বেলাল হোসেন, নার্গিস চৌধুরী প্রমুখ।