সংগঠন সংবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দ্বীপবন্ধুর মৃত্যুবার্ষিকীর আলোচনা সভাদ্বীপবন্ধু হিসেবে পরিচিত সন্দ্বীপের সাবেক সাংসদ মুস্তাফিজুর রহমানের নবম মৃত্যুবার্ষিকী উপলক্ষে সম্প্রতি আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বঙ্গবন্ধু পরিষদ এ আলোচনা সভার আয়োজন করে।পরিষদের নেতা মো. জোবায়ের আহাম্মদের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন সন্দ্বীপ উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক মুহাম্মদ জিল্লুর রহমান, আওয়ামী লীগ নেতা সিরাজুল মাওলা, মো. খসরু প্রমুখ। সভা শেষে মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। চান্দগাঁও ছাত্রলীগের শীতবস্ত্র বিতরণবাংলাদেশ ছাত্রলীগ চান্দগাঁও থানা শাখার উদ্যোগে ২৬ জানুয়ারি গরিব ও দুস্থদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন এজারুল হক, মনছুরুল আলম, ওয়াহিদুল আলম, আবুল কালাম, ইফতেখারুল আজাদ, আবুল কাশেম, আলমগীর মাসুদ প্রমুখ। দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে এনডিএফের সমাবেশদ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে ২৬ জানুয়ারি দোস্তবিল্ডিং চত্বরে সমাবেশ করেছে জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট (এনডিএফ)। সমাবেশে সভাপতিত্ব করেন জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট চট্টগ্রাম জেলার সভাপতি এয়ার মোহাম্মদ। বক্তব্য দেন এ কে মাহমুদ, খোরশেদ আলম প্রমুখ। সমাবেশে বক্তারা দ্রুত দ্রব্যমূল্য কমিয়ে আনার জন্য সরকারের হস্তক্ষেপ কামনা করেন। জাতীয় স্বার্থবিরোধী যেকোনো কর্মকাণ্ড মোকাবিলার জন্য তাঁরা জনগণকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। বাসদের সমাবেশ: নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম বাড়ার প্রতিবাদে ২৬ জানুয়ারি নগরের বটতলী রেলওয়ে স্টেশন চত্বরে সমাবেশে করেছে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ)। চট্টগ্রাম জেলা শাখার আহ্বায়ক মানস নন্দীর সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে বক্তব্য দেন ওয়ার্ড কাউন্সিলর জান্নাতুল ফেরদৌস, অপু দাশগুপ্ত, মহিন উদ্দিন ও নাইমা খালেদ। সভা পরিচালনা করেন শফিউদ্দিন কবির।সমাবেশে বাসদ নেতারা অবিলম্বে টিসিবিকে কার্যকর এবং নিম্ন আয়ের মানুষের জন্য রেশনিং পদ্ধতি চালুর দাবি জানান। আইএসই প্রতিনিধি দলের নওজোয়ানের প্রতিবন্ধী সেবাকেন্দ্র পরিদর্শনআন্তর্জাতিক স্বেচ্ছাসেবক সংস্থা ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন ফর এডুকেশনের (আইএসই) প্রতিনিধিরা ২৫ জানুয়ারি পটিয়ার নওজোয়ান প্রতিবন্ধী সেবাকেন্দ্র পরিদর্শন করেন। প্রতিনিধিদের মধ্যে উপস্থিত ছিলেন ম্যারি গ্যাল, মার্গ কেসপো ও সাজ্জাদ হোসেন খান। প্রতিনিধিদল নওজোয়ানের বিভিন্ন প্রকল্প ঘুরে দেখেন। এ সময় নওজোয়ানের প্রধান নির্বাহী মো. ইমাম হোসেন চৌধুরীসহ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।গীতাশিক্ষা কমিটির সংবর্ধনা ও বস্ত্র বিতরণনগরের চেরাগি পাহাড়ের ইসলামাবাদি মিলনায়তনে ২৩ জানুয়ারি বাংলাদেশ গীতাশিক্ষা কমিটি কেন্দ্রীয় সংসদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়। এতে সংগঠনের পক্ষ থেকে দুস্থদের মধ্যে বস্ত্র বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন হাটহাজারী উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ মো. ইসমাইল, দিলীপ কুমার ভট্টাচার্য, পলাশ নাথ, বিজয় লক্ষ্মী দেবী, তপন কান্তি দাশ প্রমুখ। অনুষ্ঠানে মুক্তিযোদ্ধা জিতেন্দ্র প্রসাদ নাথ, রাখাল দাশগুপ্ত ও কাউন্সিলর বিজয় কুমার চৌধুরীকে সংবর্ধনা দেওয়া হয়। অনুষ্ঠানে শতাধিক দুস্থ মানুষকে শীতবস্ত্র দেওয়া হয়। বিশপ প্যাট্রিক ডি রোজারিওর বিদায় সংবর্ধনাপাথরঘাটা ক্যাথিড্রাল চার্চের উদ্যোগে ২৩ জানুয়ারি সেন্ট প্ল্যাসিডস উচ্চবিদ্যালয়ে বিশপ প্যাট্রিক ডি রোজারিওর বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়। ক্যাথিড্রাল চার্চের পুরোহিত গর্ডন ডায়েসের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিশপ লরেন্স সুব্রত হাওলাদার ও বিবিয়ানা ডি সিলভা। বক্তব্য দেন থিওফিল চক্রবর্তী, অ্যারল গোমেজ, সার্মেন রড্রিক্স প্রমুখ। অনুষ্ঠানে গান করেন আইরিন সাহা ও মার্গারেট বেবি সাহা। আহরণের পাঠক সভাচট্টগ্রাম মেট্রোপলিটন কমার্স কলেজে পরিবেশ উন্নয়ন স্ব-উদ্যোগ কার্যক্রম-আহরণের পাঠক সভা ২১ জানুয়ারি অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন বিজ্ঞানী জামাল নজরুল ইসলাম। বক্তব্য দেন জনার্দন বণিক, মো. এনামুল হক, প্রদীপ চক্রবর্তী, আশ্রাফ উদ্দিন, জাহেদুর রহমান প্রমুখ। সংগঠনের কার্যক্রমের বার্ষিক প্রতিবেদন দেন নির্বাহী উদ্যোক্তা চৌধুরী আহসানুল করিম। সভায় পাঠকেরা আবৃত্তি, সংগীত ও বই আলোচনায় অংশ নেন।সোনাগাজীতে দুস্থদের মধ্যে শীতবস্ত্র বিতরণসোনাগাজী (ফেনী) প্রতিনিধিসোনাগাজীর ভাঙনকবলিত দক্ষিণ-পূর্ব চরচান্দিয়া এলাকায় প্রগতি সমাজকল্যাণ সোসাইটির উদ্যোগে শতাধিক দুস্থ পরিবারের মধ্যে সম্প্রতি শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। এতে আর্থিক সহায়তা করে বাংলাদেশ স্টিল রি-রোলিং মিল (বিএসআরএম)। শীতবস্ত্র বিতরণ করেন বিএসআরএমের কুমিল্লা জোনের সহকারী ব্যবস্থাপক দীপক দত্ত। এ সময় উপস্থিত ছিলেন সামছুদ্দিন খোকন, শেখ আবদুল হান্নান, নুরুল আনোয়ার, মাহমুদুল হাসান, আমজাদ হোসাইন, নাছির আহমেদ, জাহাঙ্গীর আলম প্রমুখ। উদয়ন ক্লাবের নির্বাচনমিরসরাই প্রতিনিধিকরেরহাটের স্বেচ্ছাসেবী সংগঠন উদয়ন ক্লাবের নির্বাচন ২১ জানুয়ারি ক্লাবঘরে অনুষ্ঠিত হয়। নির্বাচনে ১৫২ জন সদস্য ভোট দেন। ক্লাবের সাধারণ সম্পাদক মো. শেখ সেলিম জানান, প্রতিবছরের মতো এবারও সংগঠনের সদস্যরা এক বছরের জন্য নতুন নেতৃত্ব নির্বাচন করেন। ১৭টি পদের মধ্যে সাধারণ সম্পাদকসহ ১৪টিতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ায় সভাপতি ও দুটি সহসভাপতি পদে (তিনটি পদ) নির্বাচন হয়। এতে সভাপতি নির্বাচিত হন মো. জানে আলম। সহসভাপতি নির্বাচিত হন মো. বাহাউদ্দীন শিমুল ও দিলীপ বণিক। নির্বাচনে প্রিসাইডিং কর্মকর্তার দায়িত্ব পালন করেন করেরহাট উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রাণ গোপাল ভৌমিক।মডার্ন লিভিংয়ের কার্যালয় উদ্বোধনমডার্ন লিভিং লিমিটেডের নতুন কার্যালয় উদ্বোধন করা হয়েছে। ১৪ জানুয়ারি এ উপলক্ষে কোম্পানি কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন বায়তুশ শরফ মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা সাইয়েদ আবু নোমান। কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক অধ্যাপক হামিদ উল্লাহ, মুহাম্মদ জাকারিয়া, হাফেজ সানাউল্লাহ, মুরশেদ আলম প্রমুখ। সভায় বক্তারা মডার্ন লিভিংয়ের সাফল্য কামনা করেন।