সংগঠন সংবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রমার আবৃত্তি কর্মশালার অভিজ্ঞানপত্র বিতরণপ্রমার শুদ্ধ উচ্চারণ ও আবৃত্তি কর্মশালার ২৮তম ব্যাচের উদ্বোধন ও ২৭তম ব্যাচের অভিজ্ঞানপত্র বিতরণ অনুষ্ঠান ৪ ফেব্রুয়ারি নগরের জেলা শিল্পকলা একাডেমীতে অনুষ্ঠিত হয়। উদ্বোধন করেন কবি ও সাংবাদিক আবুল মোমেন। প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক গোলাম মুস্তাফা। প্রমার সভাপতি রাশেদ হাসানের সভাপতিত্বে বক্তব্য দেন সাধারণ সম্পাদক বিশ্বজিৎ পাল ও অর্থ সম্পাদক মোহিত বিশ্বাস।গোলাম মুস্তাফা বলেন, ‘প্রমা ২০ বছর ধরে সাফল্যের সঙ্গে কাজ করে যাচ্ছে, যা প্রশংসনীয়।’আবুল মোমেন বলেন, ‘আবৃত্তি করার যোগ্যতা অর্জনের জন্য সাহিত্য পাঠের বিকল্প নেই।’ অনুষ্ঠানে আবৃত্তি করেন মোফাজ্জল হোসাইন, মেখ্যাইউ মারমা, তাপস চক্রবর্তী, পরিতোষ দাশ, ফজল আহমেদ, ফৌজিয়া মোস্তফা, আবুল ফয়েজ ও শিশুশিল্পী সৈয়দা মাইশা। উপস্থাপনা করেন তাজুল ইসলাম। রাউজানে বিনা মূল্যে চক্ষু শিবির ও খতনা ক্যাম্পরাউজান প্রেসক্লাব ও সাংবাদিক সমিতির উদ্যোগে ৪ ফেব্রুয়ারি রাউজান মহিলা মাদ্রাসা প্রাঙ্গণে দিনব্যাপী বিনা মূল্যে চক্ষু শিবির ও খতনা ক্যাম্প অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নিপু কান্তি বড়ুয়া। উদ্বোধক ছিলেন আদর্শ কুমার বড়ুয়া।বক্তব্য দেন কে এম শফিউল্লাহ, মীর আসলাম, জমির উদ্দিন, শফিউল আলম, পারিকা রানী বড়ুয়া, কামরুল ইসলাম, রেজাউল আবেদীন, আমিনুল ইসলাম, সাহেদুর রহমান, তৈয়ব চৌধুরী প্রমুখ।আইইউবিতে উবুন্টুবিষয়ক কর্মশালাচট্টগ্রাম ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটিতে (আইইউবি) ৫ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হলো দিনব্যাপী ‘মুক্ত অপারেটিং সিস্টেম উবুন্টু’ শীর্ষক কর্মশালা। বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্কের (বিডিওএসএন) উদ্যোগে এবং আইইউবি সায়েন্স ও ইঞ্জিনিয়ারিং ক্লাবের সহযোগিতায় এ কর্মশালার আয়োজন করা হয়। প্রথম পর্বে বিভিন্ন বিষয়ে অংশগ্রহণকারীদের প্রশিক্ষণ দেওয়া হয়। দ্বিতীয় পর্বে ছিল ওপেন সোর্স সফটওয়্যার-বিষয়ক মুক্ত আলোচনা। কর্মশালা পরিচালনা করেন আইইউবি স্কুল অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কম্পিউটার সায়েন্সের শিক্ষক এমরান হারুন। সমন্বয়ক ছিলেন সৌমিত্র পালিত।ফতেয়াবাদ রামঠাকুর সেবাশ্রমে ধর্মসভাফতেয়াবাদ রামঠাকুর সেবাশ্রমের অষ্টম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ধর্মসভা ৩ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হয়। সেবাশ্রমের সভাপতি চন্দন দাশের সভাপতিত্বে ধর্মসভায় উদ্বোধক ছিলেন অশোক কুমার চট্টোপাধ্যায়। প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক রবীন্দ্রনাথ শীল। প্রধান আলোচক ছিলেন অধ্যাপক তপসী ঘোষ রায়। বক্তব্য দেন তপন কান্তি দাশ, বাসুদেব সাহা, সুখময় চক্রবর্তী, বাদলচন্দ্র শিকদার, শেখর কান্তি দাশ, দুলালকৃষ্ণ শীল প্রমুখ। বিজ্ঞপ্তি।