সংগঠন সংবাদ
চিটাগাং আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের ক্রীড়া প্রতিযোগিতাচিটাগাং আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সম্প্রতি দামপাড়া পুলিশ লাইন মাঠে অনুষ্ঠিত হয়। বেলুন উড়িয়ে প্রতিযোগিতার উদ্বোধন করেন প্রেসক্লাব সভাপতি আবু সুফিয়ান। স্বাগত বক্তব্য দেন অধ্যক্ষ আমেনা শাহীন। চিটাগাং আইডিয়াল ট্রাস্টের সভাপতি এ কে মাহমুদুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ডা. মুজিবুল হক ও মুমিনুল হক। অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন আবু তাহের মজুমদার, জহিরুল হক, শহীদুল ইসলাম সরকার প্রমুখ।ডায়াবেটিক হাসপাতালকে পূর্ণাঙ্গ মেডিকেল কলেজ করার দাবিডায়াবেটিক হাসপাতালকে পূর্ণাঙ্গ মেডিকেল কলেজে পরিণত করার দাবি জানিয়েছেন ডায়াবেটিক সমিতির নেতারা। গত ২৯ জানুয়ারি দুই দিনব্যাপী ডায়াবেটিক মেলার উদ্বোধনী অনুষ্ঠানে তাঁরা এ দাবি জানান। মেলার উদ্বোধন করেন প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মো. আফছারুল আমীন। সভাপতিত্ব করেন ডায়াবেটিক সমিতির সহসভাপতি এস এম শওকত হোসেন। হাসপাতালের সামগ্রিক চিত্র তুলে ধরেন সমিতির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর চৌধুরী। হাসপাতালে একটি নার্সিং ইনস্টিটিউট প্রতিষ্ঠার ব্যাপারেও নেতারা সরকারের সহযোগিতা প্রত্যাশা করেন। এ সময় উপস্থিত ছিলেন শেখ মো. জাহাঙ্গীর, জাবেদ আবছার চৌধুরী, মো. ইলিয়াস মিয়া প্রমুখ।হাটহাজারীতে কৃতী শিক্ষার্থীদের পুরস্কার বিতরণহাটহাজারীর উত্তর মাদার্শা আনোয়ারীয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে লায়ন্স ক্লাব অব চিটাগাং পারিজাত এলিটের উদ্যোগে প্রাথমিক সমাপনী পরীক্ষায় প্রথম বিভাগ পাওয়া শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ অনুষ্ঠান সম্প্রতি অনুষ্ঠিত হয়।এ ছাড়া শিক্ষার্থীদের দৃষ্টিশক্তিও পরীক্ষা করা হয়। সমিহা সলিমের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সুব্রত ধর, দিলরুবা জাহান, নুরুচ্ছফা, জাহানারা বেগম, ইউছুফ চৌধুরী, বি কে সরকার, হুমায়রা কবির চৌধুরী প্রমুখ।রোজ ভ্যালির ‘চার্টার প্রেজেন্টেশন নাইট’jvqÝ Kve অব চিটাগাং ‘রোজ ভ্যালির চার্টার প্রেজেন্টেশন নাইট’ সম্প্রতি নগরের এক রেস্তোরাঁয় অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল ৩১৫-বি ৪-এর জেলা গভর্নর মো. আসলাম চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন শাহ এম হাসান, মো. নুরুল ইসলাম, মো. কামাল উদ্দীন চৌধুরী, এ এইচ এম কফিল উদ্দিন ও মোহাম্মদ ইলিয়াস। অনুষ্ঠানটি পরিচালনা করেন ক্লাবের সভাপতি মো. মাহবুবুল ইসলাম। অনুষ্ঠানে গভর্নর ক্লাব সভাপতির হাতে ‘চার্টার সনদ ও গংবেল’ তুলে দেন।