সংগঠন সংবাদ
হেনা হত্যার প্রতিবাদে মানববন্ধনহেনা হত্যা ও ধর্ষণের প্রতিবাদ জানিয়েছে ফাইট ফর ওমেন্স। ১০ ফেব্রুয়ারি এ ঘটনার প্রতিবাদে সংগঠনের উদ্যোগে মানববন্ধন হয় চট্টগ্রাম প্রেসক্লাব চত্বরে।এ সময় অনুষ্ঠিত সমাবেশে হেনা হত্যাকারীদের শাস্তি দাবি করেন বক্তারা। ভুল তদন্ত প্রতিবেদন দেওয়ার জন্য তদন্তকারী পুলিশ কর্মকর্তাকে অবিলম্বে গ্রেপ্তারেরও দাবি জানান তাঁরা। সমাবেশে রেহানা বেগম, রফিক আহম্মদ, কামরুন নাহার, কল্যাণী দেব, ফাতেমা ইদ্রিস, নাজের হোসেন, মাহবুবুল আলম প্রমুখ বক্তব্য দেন।চট্টগ্রাম প্রেসক্লাবের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধনচট্টগ্রাম প্রেসক্লাবের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করা হয় গত মঙ্গলবার। প্রেসক্লাবের সভাপতি আবু সুফিয়ানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মার্কেন্টাইল ব্যাংকের নির্বাহী কমিটির চেয়ারম্যান এম শাহাবুদ্দিন আলম। ক্লাবের আবদুল খালেক মিলনায়তনে যুগ্ম সম্পাদক মহসিন চৌধুরীর সঞ্চালনে বক্তব্য দেন সাধারণ সম্পাদক রাশেদ রউফ, ক্রীড়া সম্পাদক মুহাম্মদ মোরশেদ আলম এবং চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সভাপতি শহীদ উল আলম। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এসএ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সাজ্জাদ আরেফিন, মার্কেন্টাইল ব্যাংকের ইভিপি ও আঞ্চলিক প্রধান নন্দদুলাল ভট্টাচার্য। অনুষ্ঠানে পবিত্র কোরআন তিলাওয়াত করেন অর্থ সম্পাদক স ম ইব্রাহীম এবং প্রধান অতিথিকে ফুলেল শুভেচ্ছা জানান সাংস্কৃতিক সম্পাদক রূপম চক্রবর্তী। সভাপতি আবু সুফিয়ান বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় আর্থিক সহায়তার জন্য মার্কেন্টাইল ব্যাংকসহ পৃষ্ঠপোষক প্রতিষ্ঠানকে ধন্যবাদ জানান। প্রতিযোগিতায় প্রেসক্লাবের সদস্য এবং তাঁদের পরিবারের পাঁচ শতাধিক প্রতিযোগী অংশ নেবেন।চলচ্চিত্রগ্রহণ কর্মশালাচলচ্চিত্রচর্চা প্রতিষ্ঠান মিজঅঁসেন ২৮ ফেব্রুয়ারি থেকে ছয় দিনব্যাপী চলচ্চিত্রগ্রহণ কর্মশালার আয়োজন করেছে। আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্ত আলোকচিত্রী আনোয়ার হোসেন এ কর্মশালার তত্ত্বাবধানের দায়িত্বে থাকবেন। স্থাপত্য ঐতিহ্য বিষয়ে চট্টগ্রাম শহরের বিভিন্ন এলাকায় এই কর্মশালার কার্যক্রম চলবে। ২০ জন প্রশিক্ষণার্থী এতে অংশগ্রহণের সুযোগ পাবেন। চলচ্চিত্র বিষয়ে যাঁদের অভিজ্ঞতা রয়েছে তাঁদের অগ্রাধিকার দেওয়া হবে। এ কর্মশালায় চলচ্চিত্র বিষয়ে ক্যামেরা পরিচালনা, কলাকৌশল, শিল্পবোধ, আলোকসম্পাত ইত্যাদি সম্পর্কে আলোচনা করা হবে। আগ্রহীদের সংক্ষিপ্ত জীবনবৃত্তান্তসহ ২২ ফেব্রুয়ারির মধ্যে জামাল খান সড়কের স্যানমার স্প্রিং গার্ডেনের প্রথমা অথবা চেরাগি পাহাড়ের বাতিঘরে যোগাযোগ করতে অনুরোধ জানানো হয়েছে।চট্টগ্রামের ছয় শিক্ষার্থীর কৃতিত্বএলোহা জাতীয় গণিত প্রতিযোগিতায় চট্টগ্রামের ছয় শিক্ষার্থী কৃতিত্বের স্বাক্ষর রেখেছে। দেশের বাছাই করা এক হাজার ২০ জন শিক্ষার্থী এ প্রতিযোগিতায় অংশ নেয়। এতে এলোহা চট্টগ্রাম কেন্দ্রের ১৮ জন শিক্ষার্থী অংশ নেয়। সম্প্রতি ঢাকার শিল্পকলা একাডেমীতে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় মাত্র পাঁচ মিনিটে ৭০টি অঙ্কের সমাধান করে কৃতিত্বের স্বাক্ষর রাখে এই ছয় শিক্ষার্থী। প্রতিযোগিতায় বিভিন্ন ক্যাটাগরিতে তিনজন প্রথম স্থান, একজন দ্বিতীয় স্থান এবং দুজন তৃতীয় স্থান অর্জন করে। কৃতী শিক্ষার্থীরা হলো—দীপ্ত সেন, মো. মুমতাহিনুল আলম, আইমান আহমেদ, আহনাফ আলী, কাইফী সালেহ ও মাহির আজিজ।শিশুদের মেধা বিকাশ নিশ্চিত করতে জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে প্রতিযোগিতার আয়োজন করে এলোহা। এ শিক্ষা-পদ্ধতির মাধ্যমে গাণিতিক সমস্যার সমাধান করতে পারে। এতে শিশুর অনুধাবনক্ষমতা এবং সৃষ্টিশীল কর্মে দক্ষতা লাভ করে।