সংগঠন সংবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সরকারি সিটি কলেজের ওরিয়েন্টেশন ক্লাস সম্পন্নচট্টগ্রাম সরকারি সিটি কলেজের অর্থনীতি বিভাগে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন সম্মান (অনার্স) ২০১০-১১ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন ক্লাস ১ মার্চ অনুষ্ঠিত হয়। কলেজের নানা নিয়ম-কানুনের সঙ্গে নবাগত শিক্ষার্থীদের পরিচয় করিয়ে দেন অধ্যক্ষ হরিবল চক্রবর্তী। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘নিয়মশৃঙ্খলার ব্যত্যয় হলে জীবনের সব অর্জনই ব্যর্থ হয়ে যায়।’ওরিয়েন্টেশন ক্লাসে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপাধ্যক্ষ বদরুল হাসান মাহমুদ, ভর্তি কমিটির আহ্বায়ক মোদাচ্ছের আহমদ, অধ্যাপক হরিশংকর জলদাস, অর্থনীতি বিভাগের প্রধান আবদুল আলীম, শিক্ষক পরিষদের সম্পাদক মো. দৌলতুর রহমান চৌধুরী, শিক্ষক ক্লাবের সম্পাদক মো. জহিরুল হক ও বিভাগীয় শিক্ষকেরা। ওরিয়েন্টেশন ক্লাসের শুরুতে নবাগত শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেন অর্থনীতি বিভাগের বিভিন্ন বর্ষের শিক্ষার্থীরা।হাজী মোহাম্মদ দানেশ বিশ্ববিদ্যালয়ের শিক্ষাসফরহাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অ্যাগ্রো-ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রসেস ইঞ্জিনিয়ারিং অনুষদের ৩০ জন শিক্ষার্থীর একটি প্রতিনিধিদল অ্যাগ্রিকালচারাল অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ ছিদ্দিকুর রহমান এবং ফুড সায়েন্স অ্যান্ড নিউট্রিশন বিভাগের এন এইচ এম রুবেল মজুমদারের নেতৃত্বে সম্প্রতি সাগরিকা রোডের নূরজাহান গ্রুপের বিভিন্ন শিল্পস্থাপনা পরিদর্শন করেন। এ সময় শিক্ষাসফরে আসা প্রতিনিধিদল নূরজাহান গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক জহির আহামদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করে। ব্যবস্থাপনা পরিচালক জহির আহমদ আশা প্রকাশ করেন, হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আগামী দিনে দেশের শিল্পায়নে দক্ষ জনশক্তির অভাব পূরণে বিশেষ ভূমিকা পালন করবেন। তিনি দক্ষ জনশক্তি ও প্রযুক্তিগত সহায়তার জন্য পারস্পরিক সম্পর্ক ও যোগাযোগের ওপর গুরুত্ব আরোপ করেন।পরিদর্শনকালে কোম্পানির পরিচালক (প্রশাসন ও করপোরেট অ্যাফেয়ার্স) মোহাম্মদ মিজানুর রহমান, মহাব্যবস্থাপক (টেকনিক্যাল) মো. সিদ্দিকুর রহমান, উপমহাব্যবস্থাপক (সেলস্ অ্যান্ড মার্কেটিং) কাজী মোতাহার উদ্দীন এবং কারখানা ব্যবস্থাপক (অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড এস্টেট) মোহাম্মদ মজনুন চৌধুরী উপস্থিত ছিলেন।হাটহাজারী ফাউন্ডেশনের দ্বিবার্ষিক সম্মেলনহাটহাজারী ফাউন্ডেশনের দ্বিবার্ষিক সম্মেলন ও সাধারণ সভা ফাউন্ডেশনের সভাপতি, সাবেক উপসচিব এস এম জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্বে গত সোমবার অনুষ্ঠিত হয়। ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক ফয়জুল ইসলামের পরিচালনায় এতে বক্তব্য দেন উপাধ্যক্ষ নুরুল আমিন, শফিকুল ইসলাম, মানবাধিকার নেতা এম এ সবুর, এম শাহ আলম, মো. দিদারুল আলম, সালামত উল্লাহ, এস এম সিরাজ উদ্দিন, অধ্যাপক ইকবাল প্রমুখ।সভায় আগামী ২০১১-১২ সালের জন্য অধ্যাপক নুরুল আমিনকে সভাপতি এবং এম এ সবুরকে সাধারণ সম্পাদক করে ৪৩ সদস্যের কমিটি গঠন করা হয়।