সংগঠন সংবাদ
সি ভিউ প্যারাডাইস ও এয়ারবেল টাওয়ার উদ্বোধনআবাসন নির্মাণ প্রতিষ্ঠান সি ভিউ রিসোর্ট অ্যান্ড ডেভেলপার লিমিটেডের নতুন প্রকল্প সি ভিউ প্যারাডাইস ৩ মার্চ আগ্রাবাদ এলাকায় উদ্বোধন করা হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক গোলাম কিবরিয়া পাটোয়ারী। অতিথি ছিলেন পরিচালক আবুল কাশেম, মোশাররফ হোসেন পাটোয়ারী এবং আশরাফ উদ্দিন। প্রধান অতিথি নির্দিষ্ট সময়ের মধ্যে নির্মাণকাজ শেষ করে গ্রাহকদের কাছে ফ্ল্যাট বুঝিয়ে দেওয়ার ব্যাপারে সবার সহযোগিতা কামনা করেন। এয়ারেবেল ডেভেলপমেন্ট টেকনোলজি লিমিটেডের আবাসন প্রকল্প এমজে টাওয়ারের নির্মাণকাজ ৪ মার্চ উদ্বোধন করা হয়। উদ্বোধন করেন প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক আবদুল কৈয়ূম চৌধুরী। এ সময় ভূমি মালিক মফিজুল হক, জাহানারা বেগম, পরিচালক আবদুর রব, মহাব্যবস্থাপক অরবিন্দু চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন। সঙ্ঘরাজ ভিক্ষু মহামণ্ডল পরিষদের বৃত্তি পরীক্ষাসঙ্ঘরাজ ভিক্ষু মহামণ্ডল ধর্মীয় শিক্ষা পরিষদের চট্টগ্রাম জোনের বার্ষিক বৃত্তি পরীক্ষা গত ২৫ ফেব্রুয়ারি নন্দনকাননের ডিবি ইনস্টিটিউটে সম্পন্ন হয়। এতে তৃতীয়-অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। পরীক্ষাকেন্দ্র পরিদর্শন করেন তত্ত্বাবধায়ক টুটু মুৎসুদ্দী, লায়ন প্রশান্ত বড়ুয়া, সাধন থের, প্রজ্ঞাপাল মহাথের, জ্ঞানপ্রিয় মহাথের, ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) চন্দনাইশ থানা শাখার সভাপতি জুয়েল বড়ুয়া, সুমনপ্রিয় ভিক্ষু, ধর্মজ্যোতি ভিক্ষু প্রমুখ।অনুকূলচন্দ্রের জন্ম মহোৎসবপটিয়া সৎসঙ্গের উদ্যোগে ঠাকুর অনুকূলচন্দ্রের ১২৩তম জন্ম মহোৎসব সম্প্রতি উদ্যাপিত হয়েছে। সংসদ সদস্য চেমন আরা তৈয়ব অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন। রামশেখর দাশের সভাপতিত্বে অনুষ্ঠানে আওয়ামী লীগ নেত্রী দীপিকা বড়ুয়া, জান্নাত আরা, দীপঙ্কর ভট্টাচার্য, প্রকৌশলী আশীষ চৌধুরী, বিশ্বজিৎ মহাজন প্রমুখ বক্তব্য দেন। সকালে মাতৃসম্মেলনে বক্তব্য দেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপিকা তপসী ঘোষ, মৃণালিনী চক্রবর্তী, উমাশ্রী ভট্টাচার্য, মঞ্জুলা ব্যানার্জি, শর্মিলা দাশ প্রমুখ। এ ছাড়া, দিনব্যাপী অনুষ্ঠানে প্রার্থনা, নামসংকীর্তন, সংগীতানুষ্ঠান ও মহাপ্রসাদ বিতরণ করা হয়।