সংগঠন সংবাদ
প্রতিবন্ধীদের মধ্যে গীতাশিক্ষা কমিটির সেলাইযন্ত্র বিতরণবাংলাদেশ গীতাশিক্ষা কমিটি কেন্দ্রীয় সংসদের উদ্যোগে প্রতিবন্ধীদের মধ্যে ১ মে হুইল চেয়ার ও সেলাইযন্ত্র বিতরণ করা হয়। কেন্দ্রীয় সংসদের সভাপতি দিলীপ কুমার ভট্টাচার্য্যের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিজিসি ট্রাস্ট বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সরোজ কান্তি সিংহ হাজারী। কমিটির সাধারণ সম্পাদক পলাশ কান্তির পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন সুপ্তিকণা মজুমদার, বিজয়লক্ষ্মী দেবী, আশুতোষ দাশ, চন্দনময় নন্দী, স্বদেশ চক্রবর্তী ও মো. সামাদ। প্রধান অতিথি বলেন, প্রতিবন্ধী ব্যক্তিদের বাদ দিয়ে সমাজের সার্বিক উন্নয়ন সম্ভব নয়। তাঁদের উন্নয়নে সবার এগিয়ে আসা উচিত। অনুষ্ঠানে ছয়জন প্রতিবন্ধীকে হুইল চেয়ার ও সেলাইযন্ত্র দেওয়া হয়। লেডিস ক্লাবের বৈশাখী মেলা ১৪ ও ১৫ মেচট্টগ্রাম লেডিস ক্লাবের উদ্যোগে ১৪ ও ১৫ মে বৈশাখী মেলা অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে ৪ মে ক্লাব কার্যালয়ে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সভানেত্রী জিনাত আজম। বক্তব্য দেন ফাহমিদা আমিন, সাবিহা মুসা, আছমা ইসলাম চৌধুরী, রুনু সিদ্দিকী, পারভিন চৌধুরী, খালেদা আউয়াল, পারভিন জালাল, সৈয়দা শামীম কাদের প্রমুখ। মেলায় মৃৎশিল্প, চারু ও কারুশিল্প, পোশাক, গয়না, নকশিকাঁথা, বাঙালি খাবারসহ দেশীয় পণ্যের প্রদর্শনী ও বিপণন করা হবে। জেলা আইনজীবী সমিতির অভিষেকচট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির অভিষেক অনুষ্ঠান গত বৃহস্পতিবার আইনজীবী সমিতি মিলনায়তনে অনুষ্ঠিত হয়। সমিতির সভাপতি মো. সালেহ উদ্দিন হায়দার সিদ্দিকীর সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মো. আফছারুল আমীন। বিশেষ অতিথি ছিলেন জেলা ও দায়রা জজ আবদুল কুদ্দুস মিয়া, মহানগর দায়রা জজ এ কে এম শামসুল আলম প্রমুখ। প্রধান অতিথি বলেন, ‘স্বাধীনতাযুদ্ধ ও গণতন্ত্র প্রতিষ্ঠায় এ সমিতির গৌরবোজ্জ্বল ইতিহাস রয়েছে। সে হিসেবে সমিতিতে যাঁরা নির্বাচিত হয়ে আসবেন তাঁরা দেশের উন্নয়ন ও অগ্রযাত্রায়ও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।’ প্রধান অতিথি নতুন পরিষদকে পুষ্পস্তবক ও বিদায়ী পরিষদকে কার্যকালীন বিভিন্ন কর্মকাণ্ডের জন্য স্মারক দেন। শেষে ছিল মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। সঞ্চালনায় ছিলেন ফাতিমা পারভীন। বিজ্ঞপ্তি।নারী নীতিমালা বাস্তবায়নের দাবিদাসপ্রথা প্রচলন এবং ঘরের শোপিস ও ভোগের সামগ্রী হিসেবে যাঁরা নারীকে ব্যবহার করার জন্য মধ্যযুগে নিয়ে যেতে চান, তাঁরাই নারী উন্নয়ন নীতিমালার বাস্তবায়ন চান না। অফিস-আদালত, ব্যাংক-বিমা, রাজনীতি, শিক্ষা, ব্যবসা-বাণিজ্যসহ বিভিন্ন ক্ষেত্রে নারীর পদচারণা রুখে দিতেই নারী নীতিকে কোরআন-সুন্নাহ পরিপন্থী বলে আখ্যায়িত করছে কিছু ধর্মান্ধ গোষ্ঠী। সরকারের উচিত এঁদের কথায় কান না দিয়ে নারী উন্নয়ন নীতি বাস্তবায়ন করা। গত রোববার বিকেলে লালদীঘির মাঠে জাতীয় নারী উন্নয়ন নীতি বাস্তবায়ন কমিটির আয়োজনে সমাবেশে বক্তারা এসব কথা বলেন। বক্তারা আরও বলেন, সংবিধানে নারী ও পুরুষের সমান অধিকারের কথা রয়েছে। নারী উন্নয়ন নীতির বিরোধীরা সংবিধান অবমাননা করছে। তাই তাঁদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা দেওয়া উচিত। জাতীয় নারী উন্নয়ন নীতি বাস্তবায়ন কমিটির আহ্বায়ক জেসমিন সুলতানার সভাপতিত্বে সমাবেশে সংহতি প্রকাশ করে বক্তব্য দেন সাংসদ নুরুল ইসলাম, বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) নেতা নুরুল ইসলাম, অধ্যাপক গাজী সালেহ উদ্দিন, আওয়ামী আইনজীবী পরিষদের সভাপতি কামরুন নাহার বেগম, কাউন্সিলর রেহানা বেগম, বাসন্তী প্রভা পালিত, নূরজাহান খান, সাংবাদিক এম নাসিরুল হক, আবদুল ওয়াহাব, সাবিহা মুসা, জানে আলম, ফৌজিয়া খানম প্রমুখ।নবদূত যুব উন্নয়ন ক্লাবের ১৪তম প্রতিষ্ঠাবার্ষিকীমহেশখালীর নবদূত যুব উন্নয়ন ক্লাবের ১৪তম প্রতিষ্ঠাবার্ষিকী ১ মে জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে সম্পন্ন হয়। এ উপলক্ষে ক্লাবের সদস্যরা শোভাযাত্রা বের করে। প্রধান অতিথি চেয়ারম্যান মীর কাসিম চৌধুরী কেক কেটে ক্লাবের নতুন কার্যালয় উদ্বোধন করেন। ক্লাবের সভাপতি সফিউল আলমের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন রুহুল আমিন। অনুষ্ঠানে ক্লাবের বিগত বছরগুলোর বিভিন্ন কার্যক্রম নিয়ে ভিডিওচিত্র দেখানো হয়।