সংগঠন সংবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এম এ আজিজের মৃত্যুবার্ষিকীতে সভাবঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ সহচর ছয় দফা আন্দোলনের প্রবক্তা এম এ আজিজের ৪০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে অর্জন ’৭১ চট্টগ্রামের উদ্যোগে আলোচনা সভা সংগঠনের সভাপতি মো. সাঈদ রহিমের সভাপতিত্বে জিইসি মোড়ের কার্যালয়ে অনুষ্ঠিত হয়।এতে বক্তব্য দেন আকবর আলী, ওসমান গণি, হাবিবুর রহমান, নাছের উদ্দিন, আবদুর রাজ্জাক, মাহমুদ ইউসুফ, মো. ইলিয়াছ উদ্দিন, আবু সাঈদ, এরশাদ হোসেন, অমিতাভ চৌধুরী, আলী হায়দার, মো. মারুফ, আবু মনছুর আহম্মেদ, নাজমুল হক, আবু তৈয়ব, জাকারিয়া দস্তগীর, ইয়াছিন আরাফাত প্রমুখ। চিটাগাং ড্রাইডকের ২৬তম সাধারণ সভাচিটাগাং ড্রাই ডক লিমিটেডের (সিডিডিএল) ২৬তম বার্ষিক সাধারণ সভা গত ৩১ ডিসেম্বর অনুষ্ঠিত হয়েছে। বোর্ডের চেয়ারম্যান বিএসইসি মোহাম্মদ আবু হাফিজের সভাপতিত্বে সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধানমন্ত্রীর দপ্তর থেকে নিযুক্ত তিনজন পরিচালকসহ সিডিডিএলের পরিচালকমণ্ডলীর সদস্য, প্রতিষ্ঠানের বিভাগীয় প্রধান ও অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তা উপস্থিত ছিলেন। কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী আবুল মনজুর স্বাগত বক্তব্যের মাধ্যমে সভার কার্যক্রম শুরু করেন। সভায় ২০০৯-১০ অর্থবছরের নিরীক্ষিত হিসাব এবং ২০১০-১১ অর্থবছরের নিরীক্ষক নিয়োগের বিষয় উপস্থাপন করা হলে পরিচালকেরা সর্বসম্মতিক্রমে অনুমোদন করেন। ২০০৯-১০ অর্থবছরে নির্ধারিত মুনাফার লক্ষ্যমাত্রা ৫৭৩ দশমিক ৩৬ লাখ টাকার বিপরীতে ৮০২ দশমিক ৩৩ লাখ টাকা অর্জিত হয়েছে। দেশি-বিদেশি সমুদ্রগামী জাহাজ মেরামতের কাজ ত্বরান্বিত করা এবং দেশের বিভিন্ন অঞ্চলে সড়ক ও জনপথ বিভাগের পুরোনো ও ক্ষতিগ্রস্ত বেইলি সেতু মেরামতসংক্রান্ত কাজ পাওয়ার চেষ্টা আগামী অর্থবছরেও অব্যাহত থাকবে বলে সভায় বক্তারা আশাবাদ ব্যক্ত করেন। সভায় উপস্থিত ছিলেন কোম্পানির সচিব আবুল বাশার খান, উপসচিব নিয়াযুল হক, ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী আবুল মনজুর, লুৎফুন্নাহার বেগম, দীপক রঞ্জন সেনগুপ্ত, মোহাম্মদ আমিনুর রসুল, মোহাম্মদ আবু হাফিজ, ক্যাপ্টেন আনোয়ারুল হক চৌধুরী, মো. সাঈদ উল্লাহ ও মো. ইদ্রিস আকন। ওয়েলফেয়ার সোসাইটির কম্বল বিতরণবাংলাদেশ ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে সপ্তাহব্যাপী কম্বল বিতরণ অনুষ্ঠান শেষ হয়েছে ৭ জানুয়ারি। এ উপলক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন সাহাব উদ্দিন। উপস্থিত ছিলেন নাজিম উদ্দিন চৌধুরী, কাসেম ইবনে সুলতান, মিজবাহ উদ্দিন, শাখাওয়াত হোসেন, এম আলতাফ হোসেন প্রমুখ। নগরের ডিসি হিল, লালদীঘির পাড়, প্রবর্তক মোড়ে দুস্থদের মধ্যে কম্বল বিতরণ করা হয়। সুন্দরবনের পক্ষে প্রতিধ্বনির প্রচারাভিযানকর্ণফুলী থানার স্বেচ্ছাসেবী সংগঠন প্রতিধ্বনির উদ্যোগে ৭ জানুয়ারি চরপাথরঘাটা ইউনিয়ন পরিষদ মিলনায়তনে সুন্দরবনের পক্ষে প্রচারাভিযান ‘ভোট ফর সুন্দরবন’ অনুষ্ঠিত হয়। সুন্দরবনকে প্রাকৃতিক সপ্তাশ্চর্য নির্বাচিত করতে এ প্রচারণার উদ্বোধন করেন পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপপরিচালক এম এ এরশাদ। সভায় উপস্থিত ছিলেন প্রতিধ্বনির সভাপতি মোর্শেদুর রহমান, সাধারণ সম্পাদক ওমর ফারুক, ডায়মন্ড সিমেন্টের পরিচালক আজিম আলী, কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আমিনুর রশিদ প্রমুখ।ব্ল্যাক স্পাইডার কারাতে অ্যান্ড কুংফু একাডেমির শীতবস্ত্র বিতরণব্ল্যাক স্পাইডার কারাতে অ্যান্ড কুংফু একাডেমির সদস্যরা নগরের ভাসমান মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করেছেন। ৯ জানুয়ারি রাত ১২টায় লালদীঘির পাড়ে দুস্থ মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন একাডেমির সভাপতি মো. মুসলিম আলী, সাধারণ সম্পাদক খন্দকার নুরুল ইসলাম, পেয়ার মোহাম্মদ, আবু জাফর চৌধুরী প্রমুখ।আনোয়ার চৌধুরীর শোকসভাকন্টিনেন্টাল ইনস্টিটিউট অব মেডিকেল টেকনোলজির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আনোয়ার চৌধুরীর শোকসভা ৫ জানুয়ারি ইনস্টিটিউটের কার্যালয়ে অনুষ্ঠিত হয়। প্রতিষ্ঠানের অধ্যক্ষ মো. নিজাম মোর্শেদ চৌধুরীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন হাটহাজারী কলেজের অধ্যক্ষ মির কফিল উদ্দিন। প্রধান আলোচক ছিলেন চিকিৎসক কিউ এম অহিদুল আলম। বক্তব্য দেন অধ্যক্ষ আবদুল করিম, অধ্যাপক হরিপদ দাশ, উপাধ্যক্ষ সাধন কুমার দে, মিলন কান্তি দত্ত, পরাশর চন্দ্র পাল, সালেহ আহমেদ সোলেমান, শওকত আলম, মো. আনোয়ারুল ইসলাম, সুবল আচার্য ও মো. রাজু। অধ্যাপক ছরোয়ার আলমের পরিচালনায় বক্তারা আনোয়ার চৌধুরীর জীবনের বিভিন্ন দিক তুলে ধরেন। রাহাত সেন্টারের আনুষ্ঠানিক হস্তান্তররাহাত প্রপার্টিজ অ্যান্ড ডেভেলপার কোম্পানি লিমিটেডের প্রথম প্রকল্প বহুতল ভবন রাহাত সেন্টারের আনুষ্ঠানিক হস্তান্তর অনুষ্ঠিত হয়েছে ৯ জানুয়ারি। কোম্পানির সভাপতি হাজেরা খাতুন ও ব্যবস্থাপনা পরিচালক শাহ আলম ফ্ল্যাট-মালিকদের কাছে ফ্ল্যাটের চাবি বুঝিয়ে দেন। পরে মঞ্জুরুল আলমকে সভাপতি ও ইউছুফ আলীকে সাধারণ সম্পাদক করে গঠিত ১৯ সদস্যের রাহাত সেন্টার ওনার্স অ্যাসোসিয়েশনের কাছে প্রকল্পের দায়িত্ব হস্তান্তর করা হয়। উল্লেখ্য নয়তলা ওই ভবনে রয়েছে লিফট, জেনারেটর, বৈদ্যুতিক সাবস্টেশন, ইন্টারকম, গভীর নলকূপসহ ওয়াসার পানির সুব্যবস্থা, মিলনায়তন, খেলাধুলার স্থান, প্রার্থনা কক্ষসহ সব নাগরিক সুযোগ-সুবিধা।ল্যাবরেটরি কলেজে ক্যারিয়ার ও ইংরেজি ভাষার ওপর কর্মশালাবিবিসি জানালা, প্রথম আলো জবস্ ও রবির উদ্যোগে চট্টগ্রাম ল্যাবরেটরি কলেজে ক্যারিয়ার ও ইংরেজি ভাষার ওপর কর্মশালা ১০ জানুয়ারি অনুষ্ঠিত হয়। কর্মশালা পরিচালনা করেন বিবিসি জানালার ব্র্যান্ড অ্যাম্বাসেডর মিথেলা। কর্মশালায় উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ এ ওয়াই এস ওবাইদুল আকবর, অধ্যাপক হাবিব রহমত উল্লাহ, প্রভাষক তৈয়বা নাজমুন, আবুল খায়ের, মো. ইউসুফ, প্রথম আলো জবস্ চট্টগ্রামের সমন্বয়ক ফাহিমুল মাওলা, বিবিসি জানালার প্রধান সমন্বয়ক হারিছ প্রমুখ। কর্মশালায় দেড় শতাধিক শিক্ষার্থী অংশ নেন।চাক্তাই খাতুনগঞ্জ ওসমানিয়া লেন দোকান কর্মচারী সমিতির অভিষেকচাক্তাই খাতুনগঞ্জ ওসমানিয়া লেন দোকান কর্মচারী সমিতির নবনির্বাচিত নেতাদের শপথবাক্য পাঠ করিয়েছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র মোহাম্মদ মন্জুর আলম। ৮ জানুয়ারি ভাঙ্গারপুল চত্বরে নবনির্বাচিতদের অভিষেক অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন পিসিএলের সভাপতি আ জ ম নাসির উদ্দিন, সমিতির উপদেষ্টা মো. জামাল হোসেন, প্যানেল মেয়র হাসান মাহমুদ ও চট্টগ্রাম মেট্রোপলিটন চেম্বার অব কমার্সের পরিচালক আবদুস সালাম। ব্যবসায়ী নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন আহমদ রশিদ, আলী আব্বাস তালুকদার, নুরুল আকতার, নিজাম উদ্দিন, আবদুল হাকিম, কাজী শফিকুল ইসলাম, লোকমান উদ্দিন প্রমুখ।উত্তর হালিশহরে ধর্মসভাস্বামী করুণানন্দ মহারাজের তিরোধান দিবস উপলক্ষে ৭ জানুয়ারি উত্তর হালিশহরে ধর্মসভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আফছারুল আমীন। সভাপতিত্ব করেন অনিল কান্তি শর্মা। প্রধান বক্তা ছিলেন অধ্যাপক তাপসী ঘোষ রায়। বিশেষ অতিথি ছিলেন সিটি করপোরেশনের প্যানেল মেয়র মো. হোসেন, সাবেক কাউন্সিলর মোহাম্মদ হোসেন, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. হুমায়ুন, আইনজীবী লিটন কান্তি গুহ এবং এস এম ইদ্রিস। বক্তব্য দেন অমল কান্তি দাশ, পলাশ কান্তি নাথ, বাদল কৃষ্ণ চৌধুরী, দুলাল কান্তি নাথ প্রমুখ। প্রধান অতিথির বক্তব্যে আফছারুল আমীন বলেন, ধর্ম মানুষকে সত্য ও সুন্দরের পথে পরিচালিত করে। সমাজে ধর্মের প্রকৃত শিক্ষা বাস্তবায়িত হলে অনাচার-বৈষম্য থাকবে না। বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবসে খুলশী যুবলীগ ও ছাত্রলীগের কর্মসূচিযুবলীগ ও ছাত্রলীগ খুলশী থানা শাখার উদ্যোগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়।এ সময় উপস্থিত ছিলেন মোরশেদ আলম, মো. খোরশেদ, মো. শহীদুল্লাহ, ইফতেখার হাসান, হাবিবুর রহমান, ইকবাল হোসেন, শহীদুর রহমান, মহিউদ্দিন মহিম, ফজল এলাহী, মরিদুল আলম, ইসকান্দার শিবলু, কামাল হোসেন, আবদুস সালাম, কোরবান আলী, সানোয়ার হোসেন, আসাদুজ্জামান, মাসুদ রানা প্রমুখ।পটিয়ায় গাউসিয়া হক কমিটির শিক্ষাসামগ্রী বিতরণমাইজভান্ডারী গাউসিয়া হক কমিটি পটিয়া পৌরসভা শাখার উদ্যোগে শিক্ষাসামগ্রী বিতরণ অনুষ্ঠান ৮ জানুয়ারি স্থানীয় একটি সামাজিক কেন্দ্রে (কমিউনিটি সেন্টার) অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন আমির ভান্ডারের সাজ্জাদানশিন ফরিদুল আবছার। প্রধান অতিথি ছিলেন গাউসিয়া হক মঞ্জিলের সাজ্জাদানশিন সৈয়দ মোহাম্মদ হাসান মাইজভান্ডারী। উপস্থিত ছিলেন ইকবাল আহমদ সিদ্দিকী, রেজাউল আলী জসিম চৌধুরী, নুরুল আতাহার, সজল কান্তি পাল, আবদুল আলিম, ইউনুছ তৈয়বী, নুরুল ইসলাম, আবুল মনছুর খান, মোহাম্মদ আশরাফুজ্জামান প্রমুখ। অনুষ্ঠানে ১১০ শিক্ষার্থীকে বিনা মূল্যে শিক্ষাসামগ্রী দেওয়া হয়।