সংগীতে গোল্ডেন ডিস্ক পুরস্কার জেতার জন্য কোনো একটি অ্যালবামের ব্রিটেনে এক লাখ কপি এবং মার্কিন যুক্তরাষ্ট্রে পাঁচ লাখ কপি বিক্রি হতে হয়। টিএস এলিয়ট রচিত এবং অ্যান্ড্রু লয়েড ওয়েবার পরিচালিত সংগীতনাট্য ক্যাটস-এর ‘মেমোরি’ গানটি ১৯৮১ সালে প্রথম প্রচারিত হওয়ার পর এ যাবৎ রেডিওতে প্রায় এক মিলিয়নের বেশি বার বাজানো হয়েছে। ১৯৯৭ সালের মে মাসে পল ম্যাকার্টনি তাঁর নিজের রেকর্ড ভঙ্গ করে ৮১তম বার গোল্ডেন ডিস্ক পুরস্কার জেতেন। কমপ্যাক্ট ডিস্ক বা সিডির প্রচলন শুরু হয় ১৯৮০ সালে। আবিষ্কারক সনি করপোরেশন ও ফিলিপস। সর্বপ্রথম টেলিফোনের মাধ্যমে সংগীত প্রেরণ করা হয়েছিল ১৮৭৬ সালে টেলিফোন আবিষ্কার হওয়ার বছর। প্রতিবছর পাইরেসি করে প্রায় ৪০ বিলিয়ন গান ডাউনলোড করা হয়, যা ওই বছর রিলিজকৃত মোট গানের প্রায় ৯০ শতাংশ। ১৯৪৮ সালে পল গোল্ডমার্ক এলপি (লং প্লেয়িং রেকর্ড) উদ্ভাবন করেন। সিডি আর ডিভিডির এই যুগে এলপি হারিয়ে যায়নি। রেকর্ডের দোকানগুলোতে এখনো প্রতিবছর প্রায় ১০ মিলিয়ন এলপি বিক্রি হয়। ওয়েবসাইট অবলম্বনে: সামসুল আলম