দ্বিতীয় পর্ব ১৯৫৯ সালের ৪ মে অনুষ্ঠিত প্রথম গ্র্যামি অ্যাওয়ার্ড বিজয়ী ডমেনিকো মদাগনো । ফ্রাঙ্ক সিনাত্রা ও পেগি লিকে পেছনে ফেলে ওই বছর গ্র্যামি জেতেন ইতালিয়ান এই গায়ক। বিটলসের ‘মার্থা মাই ডিয়ার’ গানটি পল ম্যাকার্টনির লেখা। পল গানটি লিখেছিলেন তাঁর প্রিয় কুকুর মার্থাকে নিয়ে। বিশ্বের প্রথম ডিজে বা ডিস্ক জকি ক্যালিফোর্নিয়ার রে নিউবাই। ১৯০৯ সালে ১৬ বছর বয়সে একটি ছোট স্পার্ক ট্রান্সমিটারের সাহায্যে রে রেকর্ড বাজানো শুরু করেন। তবে ডিজে শব্দটির প্রচলন শুরু হয় ১৯৩৭ সাল থেকে। ডিভিডি এবং কমপ্যাক্ট ডিস্কের ব্যাস (১২০ মিমি) ও পুরুত্ব (১ দশমিক ২ মিমি) একই। তবে একটি ডিভিডি একটি কমপ্যাক্ট ডিস্কের তুলনায় ১৩ গুণ বেশি তথ্য ধারণ করতে পারে। হারমোনিকা বিশ্বের সবচেয়ে বেশি বিক্রীত সংগীতযন্ত্র। বিশ্ব সংগীত-বাজারে মার্কিন যুক্তরাষ্ট্রের দখল প্রায় ৩১ দশমিক ৩ শতাংশ।ওয়েবসাইট অবলম্বনে: সামসুল আলম