সংগীত পরিষদের নির্বাচন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সংগীত শিক্ষাপ্রতিষ্ঠান সংগীত পরিষদের পরিচালনা কমিটির ত্রিবার্ষিক নির্বাচন ১৫ জানুয়ারি সম্পন্ন হয়েছে। নির্বাচিত কর্মকর্তাদের প্রথম সভা ২২ জানুয়ারি সন্ধ্যা ছয়টায় পরিষদ কার্যালয়ে সদস্য ছৈয়দুর রহমান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় ছৈয়দুর রহমান চৌধুরীকে সভাপতি, স্বভূ প্রসাদ বিশ্বাস ও ফারুক আহমদকে সহসভাপতি, তাপস হোড় সম্পাদক, সুজিত কুমার সেন যুগ্ম সম্পাদক ও মনোজ কুমার বড়ুয়াকে কোষাধ্যক্ষ নির্বাচিত করা হয়। এ ছাড়া সদস্য নির্বাচিত হন মীর নাজমুল আহসান, শ্যামলী বড়ুয়া, উত্তম কুমার দাশ, স্বর্ণময় চক্রবর্তী ও জসীম মোস্তফা। সভায় আগামী ৬ মার্চ মুসলিম হলে পরিষদের ৭৬তম বার্ষিক অনুষ্ঠান আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়। বিজ্ঞপ্তি।