সংগীত ভবনের আয়োজন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সংগীত ভবনের আয়োজনে দুই দিনব্যাপী সংগীতানুষ্ঠানের আসর বসেছিল গত ২৯ ও ৩০ আগস্ট। নগরের জেলা শিল্পকলা একাডেমীর আর্ট গ্যালারির নিচতলায় এই দুই দিন সন্ধ্যা নেমেছিল সুরে সুরে। প্রথম দিন রবীন্দ্র-নজরুল স্মরণানুষ্ঠান। দ্বিতীয় দিন ছিল আধুনিক বাংলা গান ও লোকসংগীত।
প্রথম দিন অনুষ্ঠানের শুরুতে বক্তব্য দেন শব্দসৈনিক মৃণাল ভট্টাচার্য। কথামালার পর সংগীত ভবনের নবীন শিক্ষার্থীদের কণ্ঠে রবীন্দ্র ও নজরুলসংগীত মুগ্ধ করে দর্শকদের। শুরুতেই সমবেত সংগীত—‘আমায় দাও গো বলে’। এরপর রোকসানা আক্তার গেয়ে শোনান ‘মেঘ বরণ কন্যা থাকে’ গানটি। নাহিদা আক্তার ও তড়িৎ চক্রবর্তী পরিবেশন করেন আরও দুটি গান। দলীয় পরিবেশনায় ছিল ‘এসো পাহাড়ি ঝরনা’, ‘আসা-যাওয়ার মাঝখানে’, ‘ঝর ঝর বর্ষণ বাণী’। দ্বিতীয় দিনের অনুষ্ঠান শুরু হয় শর্মিষ্ঠা ধরের ‘মঙ্গলদ্বীপ জ্বেলে’ গানটি দিয়ে। এরপর আধুনিক ও লোকসংগীতে মিলনায়তন মুখরিত করে রাখেন সন্ধ্যা। একক সংগীত পরিবেশন করেন জেরিন নুদা, সিদরাত নিঝুম, কৌশিক বিশ্বাস, সাইদুল আজাহার, সাফায়েত ইয়াসিন, আসাবরি ইরাবান, পৃথা সাহা, মঞ্জিমা চৌধুরী ও ওয়াজি ইফতেখার।