সংগীতায়নের মিলনমেলা ২১ জানুয়ারি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজার জেলার ঐতিহ্যবাহী সংগীত শিক্ষার প্রতিষ্ঠান কক্সবাজার সংগীতায়নের বার্ষিক মিলনমেলা ২১ জানুয়ারি হিমছড়িতে অনুষ্ঠিত হবে। গত শুক্রবার সন্ধ্যায় শহরের বঙ্গবন্ধু সড়কের নিজস্ব মিলনায়তনে অনুষ্ঠিত কার্যকরী পরিষদের সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

 প্রতিষ্ঠানের সভাপতি রায়হান উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সেলিম নেওয়াজের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন আবু হায়দার ওসমানী, আবদুল মতিন আজাদ, মো. আলম শাহ, নুপুর পাল, মোহাম্মদ তালেব মাহমুদ, জুলফিকার আলী, মুহাম্মদ আলী জিন্নাত প্রমুখ।