সংগীতে সুরে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘সাউন্ড অব মিউজিক’-এ শেখানো হয় বেহালাও
‘সাউন্ড অব মিউজিক’-এ শেখানো হয় বেহালাও

২০০৮ সাল থেকে প্রতিষ্ঠানটি যাত্রা শুরু করে। এখানে গিটার, পিয়ানো ও বেহালা শেখানো হয়। ১৩ ডিসেম্বর ‘সাউন্ড অব মিউজিক’ নামের এই প্রতিষ্ঠানটি যুক্তরাজ্যের ওয়েস্ট লন্ডন বিশ্ববিদ্যালয়ের অন্তর্ভুক্ত হয়েছে। ওয়েস্ট লন্ডন বিশ্ববিদ্যালয়ের অন্তর্ভুক্ত সাউন্ড অব মিউজিক প্রতিষ্ঠানটি এই সংগীত পরীক্ষায় প্রথমবারের মতো অংশ নিল।
প্রতিষ্ঠানটির প্রধান ফওজিয়া চৌধুরী জানান, এবার ৪৪ জন পরীক্ষার্থী এই পরীক্ষায় অংশ নেয়। বছরে তিনবার এই পরীক্ষাটি হয়। এবার পিয়ানোর পরীক্ষক হিসেবে কানাডা থেকে বাংলাদেশে আসেন পিয়ানিস্ট জন হুপের। তিনি বলেন, ‘বাংলাদেশে গিটার, পিয়ানোর ও বেহালার ওপর ভালো মানের প্রশিক্ষণ দিতে পেরে নিজেকে ভাগ্যবান মনে করছি।’