৭২তম জন্মদিনে শিষ্যদের অন্য রকম ভালোবাসায় সিক্ত হয়েছেন পণ্ডিত বিজন কুমার চৌধুরী। ৪ নভেম্বর তাঁরা থিয়েটার ইনস্টিটিউট চট্টগ্রাম মিলনায়তনে প্রখ্যাত এ সংগীতগুরুকে ঘিরে অনুষ্ঠানের আয়োজন করেন। সংগীতে আর ভক্তিতে জমে উঠেছিল অনুষ্ঠানটি। কবি অরুণ দাশগুপ্তের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের সাবেক অধ্যাপক এস এম আনসার আলী। বিশেষ অতিথি ছিলেন ওস্তাদ মিহির কুমার নন্দী। শুভেচ্ছা বক্তব্য দেন জন্মজয়ন্তী উদ্যাপন পরিষদের আহ্বায়ক জয়প্রকাশ ভট্টাচার্য, সদস্যসচিব সুরজিৎ সেন ও সদস্য দিবাকর সেনগুপ্ত। তাঁরা বিজন চৌধুরীর কর্মময় জীবনের নানা দিক তুলে ধরেন এবং তাঁর সুস্বাস্থ্য ও দীর্ঘজীবন কামনা করেন। দ্বিতীয় পর্বে ছিল উচ্চাঙ্গ সংগীতানুষ্ঠান। শুরুতে তবলায় ত্রিমাত্রিক ছন্দে, একতালে যুগলবন্দী লহরা পরিবেশন করেন রাজীব চক্রবর্তী ও শুভজিৎ পাল। এ সময় হারমোনিয়ামে ছিলেন পণ্ডিত বিজন চৌধুরী। এরপর মালকোষ রাগে বিলম্বিত ও মধ্যলয়ে খেয়াল পরিবেশন করেন ওস্তাদ স্বর্ণময় চক্রবর্তী। তবলায় ছিলেন সুরজিৎ সেন। সর্বশেষ পরিবেশনা ছিল দোলন কানুনগোর গিটারবাদন। তিনি গিটারে রাগ পুরিয়া কল্যাণ পরিবেশন করেন। এ সময় তবলা সংগত করেন রাজু চৌধুরী। অনুষ্ঠান সঞ্চালনে ছিলেন অনিমেষ চক্রবর্তী। প্রমার সম্মেলননগরের জেলা শিল্পকলা একাডেমীতে ঘরোয়া আয়োজনে হয়ে গেল প্রমা সম্মিলন ২০১০। গত ২৯ অক্টোবর সকাল থেকে প্রমা আবৃত্তি সংগঠনের নবীন প্রবীণ প্রশিক্ষণার্থীরা জড়ো হতে শুরু করেন অনুষ্ঠানস্থলে। তাঁদের উচ্ছ্বাস আর প্রাণখোলা আড্ডায় প্রাণবন্ত হয়ে ওঠে শিল্পকলা অঙ্গন। মূলত প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন, ২০ বছরের সাফল্য আর অর্জনের পর্যালোচনা এবং আগামী দিনের পথচলায় সবার অংশগ্রহণ নিশ্চিত করার লক্ষ্যে এ সম্মিলনের আয়োজন করা হয়।সম্মিলনে সকালের আয়োজনে ছিল আবৃত্তি। জোবায়ের, লিপি, সাফায়েতসহ বিভিন্ন ব্যাচের প্রশিক্ষণার্থীরা আবৃত্তি করে শ্রোতাদের মন জয় করেন। মধ্যাহ্নভোজের পর শুরু হয় গান, নাচের অনুষ্ঠান। গান করেন সুবর্ণা, তিভা, সাফায়েত, অনন্যা, শাওন , লিপি ও অশ্রু বড়ুয়া। তবলায় ছিলেন সংকলন বড়ুয়া, রানা ও রাজু। প্রমা সম্মিলনে এসেছিলেন বিভিন্ন শ্রেণী ও পেশার সৃজনশীল মানুষ। তাঁরাও মেতে ছিলেন আনন্দ আড্ডায়। এর মধ্যে ছিলেন কবি অরুণ দাশগুপ্ত, বিশ্বজিৎ চৌধুরী, ওমর কায়সার, আশীষ সেন, শিল্পী কাবেরী সেনগুপ্তা, অধ্যাপক ম. সাইফুল আলম চৌধুরী প্রমুখ।প্রমার সভাপতি রাশেদ হাসান প্রথম আলোকে বলেন, ‘সামনেই আমাদের প্রতিষ্ঠাবার্ষিকী। তাই নিজেদের মধ্যে ভাবনা বিনিময়, আগামী দিনের কর্মকৌশল নির্ধারণ এবং নতুন করে শক্তি সঞ্চয় করার জন্য সম্মিলনের আয়োজন করেছি।’ ইভ টিজিংবিরোধী নাটক সিটি কলেজেগ্রামের ভূঁইয়া মাতবরের ছেলে রমজান। সুশিক্ষার অভাবে বখে যাওয়া রমজানের জ্বালায় অতিষ্ঠ গ্রামবাসী। বিদ্যালয়ে যাওয়া-আসার পথে ছাত্রীদের উত্ত্যক্ত করাই তার কাজ। তার কারণে লেখাপড়া বন্ধ হয়ে যায় অনেকের, কিন্তু রমজানের সুমতি হয় না। একসময় রমজানের বোন ভর্তি হয় শহরের কলেজে, সেখানে শহুরে বখাটের কবলে পড়ে মেয়েটি। সব ঘটনা দেখে ও শুনে নিজের ভুল বুঝতে পারে রমজান। কিন্তু তার অনুশোচনা ফিরিয়ে দিতে পারে না অনেক কিশোরীর ভেঙেচুরে যাওয়া স্বপ্ন। এটি ইভ টিজিংবিরোধী নাটকমানুষ হইছে মানুষ এর কাহিনি। ইভ টিজিং প্রতিরোধে চট্টগ্রাম সরকারি সিটি কলেজে হয়ে গেল সমাবেশ ও নাটক। গত ৩১ অক্টোবর অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ হরিবল চক্রবর্তী। বিশেষ অতিথি ছিলেন উপাধ্যক্ষ বদরুল হাসান মাহমুদ। সমসাময়িক ঘটনা ও ভাবনার সংমিশ্রণে নাটকের কাহিনি ছুঁয়ে যায় দর্শকদের। নানা দৃশ্য কখনো হাসায় কখনো দুঃখে ভারাক্রান্ত করে তাঁদের। নাটকটি কেমন লেগেছে? এমন প্রশ্নের জবাবে একাদশ বিজ্ঞান বিভাগের ছাত্রী নাসরিন আক্তার বলেন, ‘ভীষণ মজা পেয়েছি। যদিও হাসির নাটক তবুও এর মূল ব্যাপারটা বেশ সময়োপযোগী।’ অনুষ্ঠান পরিচালনা করেন টিপু সুলতান। গফুর হালীর সংবর্ধনাখ্যাতিমান সংগীতজ্ঞ আবদুল গফুর হালীকে সংবর্ধনা দিল সংগীত এরপর পৃষ্ঠা ২ কলাম ১মিডিয়া। নগরের চট্টগ্রাম একাডেমি মিলনায়তনে এ উপলক্ষে গত ২৯ অক্টোবর বসেছিল সংগীতানুরাগী মানুষের মিলনমেলা। অনুষ্ঠানে কথা আর গানে মূর্ত হয়ে ওঠে গফুর হালীর সংগীতজীবন।এ আয়োজনে প্রধান অতিথি ছিলেন কবি অরুণ দাশগুপ্ত। বিশেষ অতিথি ছিলেন সিটি করপোরেশনের কাউন্সিলর লুৎফুন্নেসা দোভাষ, চিত্রনায়ক পংকজ বৈদ্য, এম জামাল উদ্দিন প্রমুখ। সভাপতিত্ব করেন সংস্কৃতি সংগঠক দেওয়ান মাকসুদ আহমেদ। এতে বক্তারা বলেন, ‘রমেশ শীল, মোহাম্মদ নাসির, গফুর হালীসহ অনেকের অনেক গান এখন হারিয়ে যাচ্ছে। চট্টগ্রামের গানগুলো সংরক্ষণ ও এ বিষয়ে গবেষণা করার সময় এসেছে। এর জন্য দরকার লোকসংগীত একাডেমি গড়ে তোলা।’অনুষ্ঠানে গফুর হালীর গান করেন শিমুল শীল, রুবি দাশগুপ্তা, রাজীব মজুমদার, হানিফ মজুমদার প্রমুখ। সংবর্ধনার জবাবে গফুর হালী তাঁর সদ্য লেখা তিনটি গান গেয়ে শোনান। অনুষ্ঠান উপস্থাপনায় ছিলেন তাজ উদ্দিন।