সংগ্রামী ইলা মিত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইলা মিত্র শুধু নাচোল বিদ্রোহের অগ্নিকন্যাই নন, তিনি ১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধকে সমর্থনদানকারী ভারতীয়দের গণসমর্থন সংগ্রহের কাজও করেছিলেন। তিনি সংগ্রাম করেছেন অন্যায়ের বিরুদ্ধে, ফলে বারবার গ্রেপ্তার হয়েছেন, জেল খেটেছেন, আর হয়েছেন রোমহর্ষক নির্যাতনের শিকার। আমরা তাঁর জীবনের কালো অধ্যায়গুলো মুছে ফেলতে পারব না জানি, কিন্তু তিনি নিজের জীবন দিয়ে আমাদের যে শিক্ষা দিয়ে গেছেন, আমরা তা মরমে মরমে উপলব্ধি করতে পারি। ইলা মিত্রের সংগ্রামি চেতনা আমাদের নিজেদের মধ্যে ধারন করা জরুরি। ইলা মিত্রকে নিয়ে ছুটির দিনের ৫২৫তম সংখ্যার মূল প্রতিবেদন আরেকবার তাঁর সংগ্রামের স্বরূপ বুঝিয়ে দেয়। কে কে গুপ্তশাবিপ্রবি, সিলেট।