সংঘরাজ ধর্মসেনের হীরকজয়ন্তী পরিষদের সভা অনুষ্ঠিত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশি বৌদ্ধদের সর্বোচ্চ ধর্মীয়গুরু সংঘরাজ ধর্মসেন মহাস্থবিরের হীরকজয়ন্তী উদ্যাপন পরিষদের সভা ১ জানুয়ারি শাসনপ্রিয় মহাস্থবিরের সভাপতিত্বে ঊনাইনপুরা লংকারামে অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য দেন অজিত রঞ্জন বড়ুয়া, প্রাণেশ বড়ুয়া, দোলন বড়ুয়া, সুশীল বড়ুয়া, মৃদুল কান্তি চৌধুরী, দিলীপ বড়ুয়া চৌধুরী, পংকজাভ বড়ুয়া, মৃণাল বড়ুয়া, তুষিত রঞ্জন বড়ুয়া, অধ্যাপক জ্ঞানরত্ন মহাথের, নিত্যময় চৌধুরী প্রমুখ। স্বদেশ কুমার বড়ুয়ার সঞ্চালনে সভায় পঞ্চশীল প্রার্থনা করেন প্রকৌশলী প্রমোথেশ বড়ুয়া।সভায় আগামী ৪ ও ৫ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় সংঘরাজ ধর্মসেন মহাস্থবির হীরকজয়ন্তী উত্সব পালন উপলক্ষে বিভিন্ন সিদ্ধান্ত নেওয়া হয়। বিজ্ঞপ্তি।