সংবর্ধিত শিক্ষক নুরুল ইসলাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাকরির আট বছর সময়ে বিদ্যালয়ে অনুপস্থিত ছিলেন না বললে চলে। ছুটি কাটিয়েছেন মাত্র তিন দিন। এমন একজন অন্য রকম শিক্ষক নুরুল ইসলাম। কক্সবাজার সদর উপজেলার ঈদগাহ আদর্শ শিক্ষা নিকেতনে শিক্ষকতা করেন। পেয়েছেন আদর্শ শিক্ষকের স্বীকৃতিও। এ শিক্ষককে সম্মাননা জানানো হয় প্রথম আলো জিপিএ-৫ শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ কে এম আলমগীর বলেন, দীর্ঘ আট বছরের চাকরি জীবনে নুরুল ইসলাম নৈমিত্তিক ছুটি নিয়েছেন মাত্র তিন দিন। তিনি শিক্ষার্থীদের প্রাইভেট পড়ান না। ক্লাসের পাঠদানেই শিক্ষার্থীদের সব বুঝিয়ে দেন। নুরুল ইসলাম শিক্ষক সমাজের অহংকার, অনুকরণীয় দৃষ্টান্ত। অনুষ্ঠানে প্রথম আলো বন্ধুসভার পক্ষে তাঁকে ক্রেস্ট দিয়ে সম্মাননা জানানো হয়। শিক্ষক নুরুল ইসলামের হাতে ক্রেস্ট তুলে দেন প্রথম আলোর সহযোগী সম্পাদক বিশ্বজিৎ চৌধুরী। সংবর্ধিত তিন প্রধান শিক্ষকওঅনুষ্ঠানে জেলায় সর্বোচ্চ জিপিএ-৫ পাওয়া শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে কক্সবাজার সরকারি উচ্চবিদ্যালয়কে প্রথম আলোর পক্ষ থেকে ‘স্বীকৃতি স্মারক’ দেওয়া হয়। আর ভালো ফলাফল অর্জনের ক্ষেত্রে বিশেষ ভূমিকা রাখায় কক্সবাজার সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক রেবা চৌধুরী, কক্সবাজার সরকারি উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক রাম মোহন সেন ও চকরিয়া কোরক বিদ্যাপীঠের প্রধান শিক্ষক মো. নুরুল কবিরকে প্রথম আলো বন্ধুসভার পক্ষ থেকে ‘সম্মাননা স্মারক’ তুলে দেওয়া হয়।