প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম সংবাদপত্র কম্পিউটার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল ১৩ জুলাই চট্টগ্রাম প্রেসক্লাবস্থ ইঞ্জিনিয়ার আবদুল খালেক মিলনায়তনে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন।
সংগঠনের সভাপতি রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সভাপতি এজাজ ইউসুফী, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মহসিন চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক রিয়াজ হায়দার চৌধুরী, হাটহাজারী উপজেলা সাবেক ভাইস চেয়ারম্যান সাজেদা বেগম, সাংবাদিক মুজাহিদুল ইসলাম প্রমুখ। বিজ্ঞপ্তি।