সংবাদপত্র বিক্রয়কর্মীদের রেইনকোট বিতরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রথম আলোর পক্ষ থেকে কক্সবাজারের টেকনাফ উপজেলায় ৯ আগস্ট সংবাদপত্র বিক্রয়কর্মীদের মধ্যে রেইনকোট বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন সংবাদপত্র এজেন্ট নাফ পেপার বিতানের মালিক আবদুল গণি, প্রথম আলোর সার্কুলেশন নির্বাহী শুভাশিস বড়ুয়া, টেকনাফ প্রতিনিধি গিয়াস উদ্দিন প্রমুখ।রেইনকোট হাতে পেয়ে সংবাদপত্র বিক্রয়কর্মী মো. আলী মিয়া বলেন, ‘বর্ষায় ভিজে ভিজে সারা দিন পত্রিকা বিক্রি করি। অনেক সময় বৃষ্টিতে পত্রিকাও ভিজে যায়। এখন রেইনকোট পেয়ে তাই আমরা মহাখুশি। আর বৃষ্টিতে কোনো সমস্যা হবে না। পত্রিকাও নষ্ট হবে না।’হকার সমিতির সভাপতি মো. আলম বলেন, প্রথম আলো প্রচারসংখ্যায় যেমন শীর্ষে, তেমনি কাজকর্মেও ব্যতিক্রম। পত্রিকাটি বিক্রয়কর্মীদের দুঃখ-কষ্ট লাগবে ভূমিকা রাখে। সারা দেশে সংবাদপত্র বিক্রয়কর্মীদের মধ্যে রেইনকোট প্রদানের অংশ হিসেবে টেকনাফে ছয়জনকে রেইনকোট বিতরণ করা হয়।