সংবাদপত্র হকার্স কল্যাণ সমিতির মতবিনিময় সভা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কক্সবাজার সংবাদপত্র হকার্স কল্যাণ সমিতির সঙ্গে শ্রমিক কর্মচারী পেশাজীবী মুক্তিযোদ্ধা সমন্বয় পরিষদের মতবিনিময় সভা ২২ নভেম্বর সমিতির কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন হকার্স কল্যাণ সমিতির ভারপ্রাপ্ত সভাপতি জহির আহমদ।
উপস্থিত ছিলেন সমিতির সহসভাপতি মোহাম্মদ আলম, সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম, সহসাধারণ সম্পাদক দীপক দাশ, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ রাসেল, সদস্য মোহাম্মদ আলী, দীলিপ আইচ, মোহাম্মদ আমজাদ, মোহাম্মদ শফি, মোহাম্মদ ইসলাম, শ্রমিক কর্মচারী পেশাজীবী মুক্তিযোদ্ধা সমন্বয় পরিষদের যুগ্ম আহ্বায়ক খোরশেদ আলম, উদয় শংকর পাল, জিল্লুর রহমান, যুগ্ম সচিব মাহমুদুন নবী, নির্বাহী সদস্য জসিম উদ্দিন প্রমুখ।