সংবাদপত্র হকার্স বহুমুখী সমবায় সমিতির সাধারণ সভা
চিটাগাং সংবাদপত্র হকার্স বহুমুখী সমবায় সমিতির ২০তম বার্ষিক সাধারণ সভা ২৭ ডিসেম্বর নগরের একটি সামাজিক কেন্দ্রে (কমিউনিটি সেন্টার) অনুষ্ঠিত হয়েছে। সভায় ২০১০-১১ অর্থবছরে সাত কোটি ১১ লাখ ৫০ হাজার টাকার প্রস্তাবিত বাজেট এবং ২০০৯-১০ অর্থবছরে ১২ লাখ ৯২ হাজার ৬৫০ টাকার সম্পূরক বাজেট অনুমোদন করা হয়।সমিতির চেয়ারম্যান ওবায়দুল হক মজুমদারের সভাপতিত্বে সভায় সদস্যদের ঋণ গ্রহণের সর্বোচ্চ সীমা নির্ধারণ এবং সদস্যপদ-সংক্রান্ত পাঁচ সদস্যের যাচাই-বাছাই কমিটির অনুমোদন দেওয়া হয়। বিভিন্ন বিষয়ের ওপর আলোচনায় অংশ নেন মনির আহমদ, সমিতির সম্পাদক দেলোয়ার হোসেন, মোস্তফা খোকন, নুরুল আলম, হোসেন আহমদ, মকবুল হোসেন সরকার, রইছ মিয়া, আহসান উল্লাহ, সুনীলচন্দ্র নাথ, আবুল বশর, মানিকচন্দ্র নাথ, আবদুর রহিম ও রুহুল আমিন। সভা পরিচালনা করেন হকার্স ইউনিয়নের সম্পাদক জয়নাল আবেদিন। বিজ্ঞপ্তি।