সংবিধান সংশোধনের দাবিতে পানছড়িতে মানববন্ধন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সংবিধানের পঞ্চদশ সংশোধনীতে আদিবাসীদের জাতি হিসেবে বাঙালি ও জাতীয় সংস্কৃতিতে উপজাতি ও ক্ষুদ্র জাতিগোষ্ঠী হিসেবে পরিচয় দেওয়ার প্রতিবাদে পানছড়িতে মানববন্ধন হয়েছে। পার্বত্য চট্টগ্রামের আঞ্চলিক রাজনৈতিক সংগঠন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) উদ্যোগে ১২ জুলাই বেলা সাড়ে ১১টায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। ‘মুই বাঙ-আল নই, মুই চাঙমা, মুই বাঙ-আল অই ন ফারিম’ (আমি বাঙালি নই, আমি চাকমা, আমি বাঙালি হতে পারব না)—এ ধরনের প্ল্যাকার্ড হাতে নিয়ে উল্লেখযোগ্যসংখ্যক নারী-পুরুষ এতে অংশ নেন।