সংলাপে বসেন
হাজার বছর ধরে আমরা হাঁটিতেছি পলিটিক্যাল রাস্তায়,ভোটকেন্দ্র থেকে শুরু করে হরতালে শূন্য শহরে;পিকেটিংয়ের খবর পেয়েছি লাঞ্চে-ডিনারে-নাশতায়!এত পিকেটার কোথা থেকে আসে বহরে বহরে?আমরা পরিশ্রান্ত প্রাণ, চারিদিকে রাজনীতির সমুদ্র সফেন,আমাদের দুদণ্ড শান্তি দিতে নেতাগণ প্লিজ সংলাপে বসেন!চুল পড়ে যায় দুশ্চিন্তায়, কাটে না সংলাপের নিশা,এদিকে সংঘাতে শ্রাবস্তীর কারুকার্য; ভোট দেওয়ার পরস্বপ্ন ভেঙে খানখান—জনগণ পুরাই হারায়েছে দিশা;তারা চেয়েছিল ‘চিরসবুজ সংলাপ’ এই ব-দ্বীপের ভিতর।সংলাপের আভাস পেয়ে বলে, ‘এত দিন কোথায় ছিলেন?’অসহায়ের মতো চোখ তুলে চাওয়া জনগণই যেন ভিলেন!সমস্ত দিন চলে ভাঙচুর-লাঠিপেটা-ককটেল বিস্ফোরণ,সন্ধ্যা আসে; তারা লুকিয়ে পড়ে, যারা বাসে মেরেছিল ঢিল;গণতন্ত্রের সব রং ম্লান হলে শুরু হয় আরেক আয়োজন,তখন টক শোতে জ্বলে ওঠে বাগ্মী তারকারা ঝিলমিল।সব বক্তা ঘরে ফেরে—সব বাণী; ফুরায় যুক্তিতর্কের লেনদেন;দেশ পড়েই থাকে অন্ধকারে, প্লিজ মুখোমুখি সংলাপে বসেন! [জীবনানন্দ দাশের ‘বনলতা সেন’ কবিতা অবলম্বনে]