সংশোধনী
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
৯ ফেব্রুয়ারি ‘স্বপ্ন নিয়ে’তে প্রকাশিত ‘মানবের হাতে মূর্ত হয় সরস্বতী’ প্রতিবেদনে তথ্যগত কিছু অসম্পূর্ণতা রয়ে গেছে। প্রকৃত বিষয়টি হচ্ছে, এর নকশা প্রণয়ন ও নির্মাণে মানবেন্দ্র ঘোষ ছাড়াও প্রত্যক্ষভাবে অংশগ্রহণ করেন শিমুল দত্ত, সাপু ত্রিপুরা ও নাজমুল আলম মাসুম। অন্যান্য বছরের মতো ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলার ১২তম ব্যাচের তত্ত্বাবধানে নির্মিত হয় ২০০৯ সালের সরস্বতী পূজার এই প্রতিমা। চারুকলার অসংখ্য ছাত্রছাত্রী প্রতিমাটি নির্মাণে অংশ নেন। ওই প্রতিমা নির্মাণে ১২তম ব্যাচের শিক্ষার্থীরা অগ্রজ শিল্পী অয়ন মজুমদার, শ্যামল সরকার, শিমুল সাহা ও দিপক রঞ্জন সরকারের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন। —বি.স.