সংসদে এখনো যেসব ব্যবসার সুযোগ আছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আকা: জুনায়েদ আজীম
আকা: জুনায়েদ আজীম

পাঁচ বছর আগে ভাইয়ের ছেলেকে বিনা পয়সায় পার্লামেন্ট মেম্বারস ক্লাবের ক্যানটিনে ব্যবসা করার সুযোগ করে দিয়েছিলেন জাতীয় সংসদের চিফ হুইপ আ স ম ফিরোজ। এবার নিয়ম জারি করলেন, সংসদের এলডি (লাঞ্চ অ্যান্ড ডাইনিং) হলে বিয়েসহ যেকোনো অনুষ্ঠানের খাবার কিনতে হবে ভাতিজার ক্যানটিন থেকেই। 
অন্যদিকে জাতীয় সংসদ ভবনসংলগ্ন এমপি হোস্টেলের চার নম্বর ব্লকের ১০০ নম্বর ফ্ল্যাটে এক অফিস খুলে বসেছিলেন মাহমুদুল হাসান ওরফে মনির হোসেন (৪২) নামের এক ব্যক্তি। এই অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছে গত ১২ আগস্ট রাতে। সেনা কর্মকর্তা সেজে প্রায় এক বছর ধরে ওই অফিসে বসে বিভিন্ন মন্ত্রণালয়ে তদবির এবং চাকরি দেওয়ার নামে লোকজনের কাছ থেকে টাকা হাতিয়ে নেন তিনি। ফ্ল্যাটটি নড়াইল-১ আসনের আওয়ামী লীগের সাংসদ কবিরুল হকের নামে বরাদ্দ করা। (সূত্র: প্রথম আলো, ১৪ আগস্ট, ২০১৪)

.
.

সংসদ ভবন ঘিরে থাকা লেকটি ব্যাঙদের ইজারা দেওয়া যেতে পারে 
বুড়িগঙ্গার নোংরা পানিতে আর কত দিন থাকবি? করমুক্ত সুবিধায় লেকটা ইজারা দিচ্ছে, নিয়ে নিবি নাকি?
ইম্পসিবল, ছেলেমেয়ে ছোটকালেই আজেবাজে কথা শিখে ফেলবে৷ বাবা হিসেবে এটা আমি হতে দিতে পারি না!
ওড়াউড়ির জন্য সংসদ ভবনের আকাশ ভাড়া দেওয়া যেতে পারে কাকদের কাছে
এই, তুই এখানে উড়তে এসেছিস কেন? ভাড়া দিয়েছিস?
না স্যার, আমি উড়তে আসিনি। এই এলাকায় ওয়াই–ফাই আছে
কি না দেখতে এসেছিলাম!
সংসদ ভবনের ভেন্টিলেটরগুলো চড়ুই পাখিদের ভাড়া দেওয়া যেতে পারে
কিরে, তুই নাকি সংসদের ভেন্টিলেটরে থাকা শুরু করেছিস?

.
.

ঢাকা শহরে নতুন এসেছি, এখনো অন্যের জায়গা দখল করতে পারিনি। তাই ভাবলাম ওখানটায় কটা দিন থাকি। একটু কষ্ট হলেও দখলবাজিটা অন্তত শিখে ফেলা যাবে।
সংসদ ভবনের মাঠে গরুদের জন্য ‘ওপেন ফিল্ড ঘাস রেস্তোরাঁ’ খোলা যেতে পারে
চল, তোকে সংসদের মাঠ থেকে ঘাস খাইয়ে নিয়ে আসি।
না বস, ওই ঘাস খেলে বদহজম হবে!
ওয়াকআউটের জন্য ‘ওয়াকআউট এসি/নন এসি বাস সার্ভিস’ চালু হতে পারে
ওয়াকআউট বাস সার্ভিস থাকায় এখন আর হেঁটে ওয়াকআউট করতে হয় না, দেশ আসলেই ডিজিটাল হয়ে গেছে!
ধুর মিয়া, এইটা কোনো বিষয়? আমরা ক্ষমতায় গেলে বিরোধী দলের ওয়াকআউটের জন্য কমপক্ষে একটা নন এসি রকেট সার্ভিস চালু করব।