সংস্কৃতিচর্চা কমে যাওয়ায় জঙ্গিবাদ মাথাচাড়া দিচ্ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সংস্কৃতিচর্চা কমে যাওয়ায় জঙ্গিবাদ মাথাচাড়া দিচ্ছে। ভবিষ্যতে জঙ্গিবাদমুক্ত অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে হলে সংস্কৃতিচর্চায় জোর দিতে হবে। খেলাঘরের মতো প্রগতিশীল সংগঠনকে এ ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করতে হবে।
১৪ সেপ্টেম্বর পটিয়ার কেলিশহরে সংকেত খেলাঘর আসরের সম্মেলনে বক্তারা এসব কথা বলেন। কেলিশহর ইউনিয়ন পরিষদ মিলনায়তনে আয়োজিত সম্মেলন উদ্বোধন করেন খেলাঘর চট্টগ্রাম দক্ষিণ জেলা কমিটির সহসভাপতি মুহাম্মদ শামসুল হক। সম্মেলন প্রস্তুতি পরিষদের চেয়ারম্যান টটন বিশ্বাসের সভাপতিত্বে ও সদস্যসচিব অসীম চক্রবর্তীর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কেলিশহর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সরোজ কান্তি সেন। বিশেষ অতিথি ছিলেন খেলাঘর কেন্দ্রীয় কমিটির সদস্য প্রদীপ ভট্টাচার্য, কেলিশহর উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক অরুণ কুমার মিত্র, খেলাঘর চট্টগ্রাম দক্ষিণ জেলা কমিটির সাধারণ সম্পাদক বিপ্লব বসু, খেলাঘর সংগঠক শিক্ষক সাধন দাশ, সাংস্কৃতিক ব্যক্তিত্ব হারান প্রসাদ বিশ্বাস ও বর্ণ রেখা খেলাঘর আসরের সভাপতি ভগীরথ দাশ।
সম্মেলনে টটন বিশ্বাসকে সভাপতি ও অসীম চক্রবর্তীকে সাধারণ সম্পাদক করে ৩৫ সদস্যের কার্যকরী কমিটি গঠন করা হয়। পরে সঞ্চিতা সূত্রধরের পরিচালনায় আসরের সদস্যরা সাংস্কৃতিক অনুষ্ঠানে গান পরিবেশন করেন। বিজ্ঞপ্তি।