সংহতি বাড়াতে ব্যথা?
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ব্যথা যন্ত্রণাময় হলেও কখনো কখনো ইতিবাচক। কারণ, এটি সামাজিক সৌহার্দ্য ও সংহতি স্থিতিশীল করে এবং মানুষকে পরস্পরের কাছে আনে। পরিণতি হিসেবেও বেশ ভালো। অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস বিশ্ববিদ্যালয়ের গবেষক ব্রক ব্যাস্টিয়ান ও তাঁর সহযোগী একদল গবেষক এ তথ্য জানিয়েছেন। সাইকোলজিক্যাল সায়েন্স সাময়িকীতে এ-সংক্রান্ত গবেষণা প্রতিবেদন প্রকাশিত হয়েছে। এতে বলা হয়, সামাজিক সহযোগিতা ও বন্ধন তৈরির জন্য ব্যথা বা বেদনাদায়ক ঘটনা বা অভিজ্ঞতাগুলো একটি শক্তিশালী উপাদান হিসেবে কাজ করে। বিভিন্ন সম্প্রদায়ের একদল ছাত্রছাত্রীর ওপর পরিচালিত এক গবেষণার ভিত্তিতে গবেষকেরা ওই সিদ্ধান্তে পৌঁছান। আইএএনএস।