সকল দোষই আমার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সকল দোষই আমার রে ভাইসকল দোষই আমারহয়নি পড়া পৌরনীতিবেঁচে থাকার গ্রামার।কাজকর্ম যা-ই করিসবই বোকার মতনসরল সোজা সুস্থ মানুষরাস্তাঘাটে পতন।এমনি কি আর জনাব পুলিশহাত পা ভেঙ্গে পিটায়!সব আক্রোশ মিটায়!পুলিশ ভালো, আমরা খারাপখারাপ সবার স্বভাবপুলিশ যদি পিটায় তবেচাইতে হবে জবাব!পুলিশ ছুঁলে আঠারো ঘাহাসপাতালে আবাসপুলিশ থেকে বেঁচে এলেদেই বাহবা, শাবাশ।ও ভোলা মন! বাবার দেয়াপ্রাণের মায়া ভুলিস!কী বুদ্ধিতে সেইখানে যাসযেখানটাতে পুলিশ!মুরব্বিদের কথা শুনিসমন্ত্রী হলে আরওদেখবি তবে জান বাঁচানোয়নেই পরোয়া কারও।হোস নারে ভাই আমার মতনমূর্খ এবং গোঁয়ারনাই প্রয়োজন হাড্ডি ভেঙ্গেহাসপাতালে শোয়ার।রাখিস নিরাপদে থাকারদূরত্বটা বজায়আমার মতন মূর্খ যেনসহসা না গজায়।