সকাল বেলার পাখি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘আমরা যদি না জাগি মা কেমনে সকাল হবে’—অন্ধকার তাড়ানো এক নবপ্রজন্মের এভাবে জেগে ওঠার প্রত্যয়ের মাধ্যমে আশ্বস্ত হয় মাতৃভূমি। সেই নবপ্রজন্মের নাম সকালবেলার পাখি। একদিন সব আঁধার ভেঙে সকালবেলার এই সব পাখির কলরবে মুখর হয়ে উঠবে এই জনপদ। এই বিশ্বাস ধারণ করে বোধন আবৃত্তি পরিষদ, চট্টগ্রামের উদ্যোগে ১ জুন নগরের জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে শিশু-কিশোরদের আবৃত্তি অনুষ্ঠানের আয়োজন করে। শুরুতেই ‘সকালবেলার পাখি’ কবিতাটি পরিবেশন করে বোধন আবৃত্তি পরিষদের শিশু-কিশোরেরা। এরপর কথামালা নিয়ে মঞ্চে আসেন পরিষদের সভাপতি রণজিৎ রক্ষিত। এরপর একক পরিবেশনা শুরু হয় প্রিতম পালের ‘ফসকে গেল’ কবিতাটি দিয়ে। এরপর তাঁর পরিবেশিত ‘সুচিকিৎসা’ কবিতাটি মুগ্ধতার আবেশ ছড়িয়ে দেয় মিলনায়তনে।