সকালে যা খাবেন, যা খাবেন না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খিদে পেটে সবকিছুই যেন খাদ্যময়। হাতের কাছে যা পাওয়া যায়, সেটাই তখন অমৃত। তবে সকালবেলার প্রথম খাবার একটু বাছবিচার করে খাওয়াই বুদ্ধিমানের কাজ হবে। অনেক খাবারই আছে, যেগুলো খালি পেটে খেলে নেতিবাচক প্রভাব ফেলে শরীরের ওপর। দিনের বাকি সময়ে ভোগাতে থাকে অ্যাসিডিটি ও বুক জ্বালাপোড়ার মতো সমস্যা। আবার কিছু খাবার আছে, যা সারা দিনের জন্য শরীর-মন দুটিকেই শক্তি ও প্রশান্তি দেবে। জেনে নেওয়া যাক এক ঝলকে।

যেসব খাবার খাবেন
ওটমিল
ওটমিল পাকস্থলীর চারপাশে একটি সুরক্ষা দেয়াল তুলে দেয়। এতে করে হাইড্রোক্লোরিক অ্যাসিড পাকস্থলীর দেয়ালের কোনো ক্ষতি করতে পারে না। এ ছাড়া এতে দ্রবণীয় ফাইবার থাকার ফলে কোলেস্টেরলের মাত্রাও কমিয়ে রাখে।
পরিজ
খাদ্য পরিপাক প্রক্রিয়ার ফলে শরীর থেকে টক্সিন ও ভারী সিসা দূর করে দেয়। খাবার পরে পরিতৃপ্ত ভাবও আনে।
গম
২ টেবিল চামচ গমে ১৫ শতাংশ ভিটামিন ‘ই’ এবং ১০ শতাংশ ফলিক অ্যাসিড থাকে। এ ছাড়া হজম প্রক্রিয়ার কাজটি সহজ করে তোলে।
ডিম
সকালের নাশতায় ডিম প্রতিদিনের পর্যাপ্ত ক্যালরি গ্রহণ নিশ্চিত করে।
তরমুজ
খালি পেটে তরমুজ খেলে পর্যাপ্ত পরিমাণে তরল পাওয়া যাবে। তা ছাড়া এতে উচ্চমাত্রায় লাইপেন থাকার ফলে এটা আপনার চোখ ও হৃৎপিণ্ডও সুস্থ রাখে।
বাদাম
নাশতায় বাদাম থাকলে আপনার পরিপাক প্রক্রিয়া ভালো করে। এ ছাড়া পরিপাকতন্ত্রের পিএইচের মাত্রাও নিয়ন্ত্রণে রাখে।
মধু
মধু আপনার মন ও শরীর সতেজ করে তুলতে সহায়তা করে। খাদ্য পরিপাক প্রক্রিয়াও শক্তিশালী করে। মস্তিষ্কের কাজ করে ত্বরান্বিত।

যা খাবেন না
মুচমুচে খাবার
খালি পেটে ইস্ট আছে, এমন খাবার খেলে পেট ফেঁপে যায়। জ্বালাপোড়াও করতে পারে।
মিষ্টি
খালি পেটে মিষ্টি খাবার খেলে ঝামেলা হতে পারে। মিষ্টিজাতীয় খাবার ইনসুলিনের মাত্রাও বাড়িয়ে দেয়; যা পরবর্তী সময়ে ডায়াবেটিস হওয়ার আশঙ্কা বাড়িয়ে দেয়।
টমেটো
টমেটোতে উচ্চমাত্রায় টনিক অ্যাসিড থাকে। এটি পেটে অ্যাসিডিটি বাড়িয়ে দিতে পারে। পরবর্তী সময়ে এ কারণে গ্যাস্ট্রিক থেকে আলসার পর্যন্তও গড়াতে পারে।
শসা ও সবুজ শাকসবজি
কাঁচা শাকসবজিতে অ্যামিনো অ্যাসিডের মাত্রা বেশি থাকে। বুকজ্বালা, পেট ফাঁপা, পেটে ব্যথার ঘটনাগুলো হতে পারে খালি পেটে শসা বা সবুজ শাকসবজি খেলে।
মসলাজাতীয় খাবার
বেশি মসলাজাতীয় খাবার পেটে জ্বালাপোড়া তৈরি করতে পারে। এ ছাড়া খাবার হজমেও বাধা সৃষ্টি করে।
কোমল পানীয়
সকাল সকাল খালি পেটে কোমল পানীয় খেলে খাবার হজম হতে বেশি সময় নেয়।
লেবুজাতীয় খাবার
লেবুজাতীয় খাবার খালি পেটে খেলে অম্বল বা গ্যাসট্রিক হওয়ার আশঙ্কা প্রবল।

সূত্র: ব্রাইট সাইড