সকালে শাড়ি পরব: রাখি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঈদ নিয়ে আমার নানা পরিকল্পনা থাকে। ঈদের দিন খুব সকালেই উঠে পড়ি ঘুম থেকে। হাতমুখ ধুয়ে মায়ের হাতের পায়েস আর সেমাই খাব। এরপর শুরু হবে বাইরে যাওয়ার সাজ পর্ব। এবার ঈদে সকাল থেকে দুপুর পর্যন্ত বন্ধুদের সঙ্গে ঘুরব। আর বিকেল বা রাতে মায়ের সঙ্গে আত্মীয়দের অনুষ্ঠানগুলোয় যাব।আমার সবচেয়ে পছন্দের পোশাক হলো শাড়ি। গোলাপি, সাদা, হলুদ—এর যেকোনো একটি রঙের শাড়ি বেছে নেব। ঈদের দিনটায় একটু গরম থাকতে পারে, তাই চুলটা টেনে উঁচু করে খোঁপা করব।চোখে থাকবে হালকা বাদামি আইশ্যাডো। আর নিচের পাতায় নীল কাজল। ঠোঁটে হয়তো থাকবে কমলা রঙের লিপস্টিক। হালকা রঙের পোশাকের সঙ্গে এমন সাজ অনেক আকর্ষণীয় মনে হয় আমার। পাথরের গয়না আমার খুব পছন্দের। কানে থাকবে পাথরের দুল। পোশাকের গলা বড় না হলে আমি গলায় কোনো গয়না পরি না। স্লিভলেস ব্লাউজ পরলে গলায় গয়না পরব না। হাতে থাকবে কানের দুলের সঙ্গে মিলিয়ে পাথরের বালা।রাতের বেলায় পারিবারিক দাওয়াতে ভিন্নভাবে সাজব। এই সময়ে বেছে নেব কামিজ বা টপ। কালো, নীল বা গাঢ় কোনো রঙের চলতি ট্রেন্ডের পোশাকই থাকবে রাতের সাজে। এই সময়ে সাজটা হবে একটু জমকালো। চুলটা হয়তো অন্যভাবে সাজাব তখন। ঈদের দিন সাধারণত মিষ্টিজাতীয় খাবারই বেশি ভালো লাগে। এ ছাড়া আমি ভালো ফ্রুট কাস্টার্ড বানাই। আত্মীয়স্বজন বা বন্ধুরা আমার কাস্টার্ড পছন্দ করে। সময় পেলে ঈদের দিন সেটা বানাব।ঈদের আগে মা আমাকে পোশাক উপহার দেন। এরই মধ্যে একটা শাড়ি কেনা হয়েছে, দেখতে অনেকটা লেহেঙ্গার মতো। নেট আর শিফনের এই শাড়ি হালকা ঘিয়ে রঙের। আঁচলে লাল আর পাড়ের দিকে আছে বেগুনি রং। খুবই জমকালো শাড়িটার ওজন প্রায় তিন কেজির মতো।