সকালে সতেজ
এই শহরে সতেজ বাতাসে শ্বাস নিতে চাইলে ভোরবেলাটাই মোক্ষম সময়। তাই আর রাতজাগা নয়। বরং তাড়াতাড়ি ঘুমিয়ে গিয়ে ভোরে উঠে প্রাণভরে অক্সিজেন নিন। এ জন্য বেরিয়ে পড়তে পারেন কোনো উদ্যানে। শরীরচর্চা, হাঁটার সঙ্গে উপরি পাবেন ঝরঝরে তাজা বাতাস। সকালটা হয়ে উঠবে সতেজ।এ প্রসঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষাকেন্দ্রের পরিচালক শওকতুর রহমান বলেন, ফিটনেস এবং শরীরে অক্সিজেনের মাত্রা ঠিক রাখার জন্য শারীরিক ব্যায়াম অত্যন্ত গুরুত্বপূর্ণ। জীবনযাত্রা অনুযায়ী যেকোনো সময় ব্যায়াম করা যাবে। তবে সকালেই শরীরচর্চার সবচেয়ে কার্যকর সময়। আবার হূদেরাগীদের সকালবেলা পার্কে হাঁটা বা ব্যায়াম করাটা বেশ ঝুঁকিপূর্ণ।ঢাকার মিরপুর জাতীয় উদ্ভিদ উদ্যানে এক ভোরবেলা কথা হয় অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা এ এস এম মুস্তাফিজুর রহমানের সঙ্গে। তিনি বলেন, ‘ঢাকা শহরে সকালের অক্সিজেনটা আমাদের কাছে অমূল্য। এখানে ১৯৮৪ সাল থেকে নিয়মিত আসি। প্রাণভরে শ্বাস নিই। এই উদ্যানকে আমার কাছে অক্সিজেনের ফ্যাক্টরি মনে হয়। নিঃশ্বাসের সঙ্গে আমি টের পাই শরীরের পরিবর্তন। শরীর সতেজ হয়ে ওঠে।’শওকতুর রহমান জানান, শরীরে রক্ত চলাচল ঠিক রাখতে সকালের ব্যায়াম খুবই ভালো। সকালে উঠে শরীরচর্চা করলে আপনার শরীর সারা দিনের জন্য ফিট থাকবে, রোগ প্রতিরোধক্ষমতা বাড়বে, কর্মক্ষম আর ঝরঝরে মন নিয়ে কাজ করতে পারবেন।কথা হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ফিজিক্যাল মেডিসিন বিভাগের প্রধান সোহেলী রহমানের সঙ্গে। তিনি বলেন, সকালে ব্যায়াম করাটা খুবই গুরুত্বপূর্ণ। শরীর-মন ঠিক রাখতে এর তুলনা নেই। সকালের সুস্থ পরিবেশ মস্তিষ্ক সতেজ করে। কিন্তু যাঁরা বেশ রাত অবধি জেগে থাকেন, তাঁদের পরিমিত ঘুমানো উচিত। ঘুমাতে হবে কমপক্ষে ছয় ঘণ্টা। ঘুম পূর্ণ হওয়ার আগে ব্যায়াম শুরু করলে স্বাস্থ্যঝুঁকির আশঙ্কা রয়েছে। তাই রাতে জেগে না থেকে তাড়াতাড়ি ঘুমাতে যেতে হবে। রাতে ভালো ঘুম হলে আপনার সকালটা কাজে লাগাতে পারবেন। ভোরে উঠে মেডিটেশন করতে পারলে মানসিক স্বস্তি পাবেন। তারপর ব্যায়াম করতে পারেন, যার যতটুকু প্রয়োজন ততটুকু। হুট করে একদিন বেশি করে ফেললে তা-ও স্বাস্থ্যের জন্য ক্ষতির কারণ হতে পারে। বেশি কষ্টকর ব্যায়াম করাটাও ঠিক নয়। আগে শরীরকে মানিয়ে নিন। হুট করে ব্যায়াম শুরু করে দিলেন আবার হুট করে বসে পড়লেন, তা চলবে না। প্রথমে ওয়ার্ম-আপ এবং পরে কুলডাউন হতে হবে। ব্যায়ামের নিয়ম না জেনে করাটাও উচিত নয়। এ ক্ষেত্রে হিতে বিপরীত হতে পারে। তাই বলে বসে থাকবেন না।হাঁটা ও জগিং করাটাও খুব উপকারী ব্যায়াম। হেলেদুলে না হেঁটে হাত নেড়ে জোরে হাঁটুন। প্রতিদিন হাঁটতে হবে কমপক্ষে ৩০ মিনিট। হাঁটার সঙ্গে সঙ্গে নিঃশ্বাস নিন। বড় বড় নিঃশ্বাস ফুসফুসের ব্যায়ামের কাজ করে। নিঃশ্বাস নেওয়ার সময় মুখ বন্ধ রাখবেন আর ছাড়ার সময় মুখ দিয়ে ছাড়বেন। এ রকম করে বড় বড় নিঃশ্বাস খুবই উপকারী। বৃষ্টির দিনে বাইরে বেরুতে সমস্যা হলে ছাদে অথবা ঘরের মধ্যেই ব্যায়ামটা সেরে নিন। যাঁরা রাস্তায় হাঁটেন, তাঁরা অবশ্যই মুখে মাস্ক ব্যবহার করবেন। অন্যথায় এলার্জি বা অ্যাজমার সমস্যা হতে পারে।হাঁটার সময় খালি পায়ে হাঁটা বিপজ্জনক। এ ক্ষেত্রে স্পোর্টস শু পরতে পারেন। অথবা যে জুতাই পরেন না কেন, সেটা যেন নরম ও আরামদায়ক হয়।ব্যায়াম শেষেচিকিৎ সকের পরামর্শ হলো, শরীরচর্চার পর তাড়াতাড়ি পোশাক বদলাতে হবে। সরাসরি এসে ফ্যানের নিচে বসবেন না। ঘাম শুকানোর আগে গোসল করবেন না। শরীর ঠান্ডা হলে গোসল করে নিন।কী খাবেনঘুম থেকে উঠে খালি পেটে এক-দুই গ্লাস পানি খাওয়া যেতে পারে। ব্যায়ামের আগে বেশি কিছু খেয়ে পেট ভরা যাবে না। হালকা খাবার খেতে হবে। চিরতার রস অথবা ইসবগুলের ভুসি খাওয়া খুবই ভালো অথবা খেতে পারেন এক মগ চা। এসব জিনিসের যেকোনো একটা অথবা সামান্য ছোলা (কাঁচা ভেজানো) খাওয়া যেতে পারে।ব্যায়াম করে এসে আপনি আপনার সাধারণ খাবার খেতে পারেন। তবে সেখানে যেন অবশ্যই দুধ থাকে। এ জন্য চিকিৎ সক সোহেলী রহমান পরামর্শ দিয়েছেন, যাঁদের দুধে সামান্য অ্যালার্জি আছে, তাঁরা এক কাপ দুধের সঙ্গে আধা কাপ পানি মিশিয়ে খেতে পারেন।কোথায় হাঁটবেনঢাকার মধ্যে যেসব এলাকায় পার্ক ও উদ্যানে সকালবেলা হাঁটতে পারেন।রমনা জাতীয় উদ্যানএখানে গাছগাছালিতে ভরা মেঠোপথে সকালবেলা হাজারো মানুষ হাঁটতে আসে। শিশু ও নারীদের জন্য আলাদা সংরক্ষিত স্থানসহ অনেকগুলো বিশ্রামঘর ও বেঞ্চ রয়েছে। সাতটি গেট দিয়ে প্রবেশ ও বের হওয়া যায়। এখানে হাঁটতে আসা সাবেক সরকারি কর্মকর্তা এ এম সাঈদ বলেন, ‘১৯৮০ সালে অবসর নেওয়ার পর থেকে এখানে নিয়মিত আসি। সকালবেলাটা নিরাপদ।’জাতীয় উদ্ভিদ উদ্যান, মিরপুরমিরপুর জাতীয় চিড়িয়াখানার পাশে বিশাল পরিসরে নজরকাড়া পরিবেশে জাতীয় উদ্ভিদ উদ্যান। খোলা থাকে সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত। প্রবেশের জন্য টিকিট লাগবে পাঁচ টাকা মূল্যের। মাসিক ভিত্তিতে নিলে এক মাসের ফি ৬০ টাকা। ছাত্রদের জন্য তিন টাকা। এক মাসের জন্য ৫০ টাকা। ভোর সাড়ে পাঁচটা পর্যন্ত বিনা মূল্যে প্রবেশ করা যাবে।ধানমন্ডি লেকধানমন্ডি লেকের ধারে প্রতিদিন সকালে হাঁটতে আসে বিভিন্ন বয়সী হাজারো মানুষ। আপনিও সুযোগটি নিতে পারেন বিনা মূল্যে।বাহাদুর শাহ পার্কবাহাদুর শাহ পার্ক সকালে ও বিকেলে দর্শনার্থীদের জন্য খোলা থাকে। পরিসর ছোট হওয়ায় মানুষের সঙ্গে তাল মিলিয়ে জোরে হাঁটতে হবে এখানে। সকালবেলা এ রকম মানুষের স্রোত বয়ে যায় এখানে।চন্দ্রিমা উদ্যানজাতীয় সংসদ ভবনের উত্তর পাশেই এই উদ্যান। হ্রদ, ফুল, পাখি আর দক্ষিণে অপরূপ সংসদ ভবন নিয়ে চন্দ্রিমা উদ্যান। এখানে সব ধরনের শরীরচর্চার পাশাপাশি স্কেটিং করারও উপযুক্ত জায়গা আছে। ভোরে অনেকে ফুটবলও খেলে থাকে।