সক্রেটিসের শেষ দিনগুলি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দার্শনিক সক্রেটিস সমাজের প্রচলিত মূল্যবোধ ও চিন্তাধারাকে প্রশ্ন করতেন। তৎকালীন এথেন্সের গণতান্ত্রিক শাসকদের সমালোচনায় যেমন তিনি মুখর ছিলেন তেমনি স্বৈরাচারী শাসকদের অন্যায়কেও তুলে ধরতেন সবার সামনে। প্রচলিত ধর্মবিশ্বাস, গতানুগতিক গণতন্ত্রচর্চা ও রাষ্ট্র নিয়ে নাগরিকদের মনে প্রশ্ন উসকে দিতেন তিনি। ফলে রাষ্ট্রের তরুণ সমাজের মধ্যে জনপ্রিয় হয়ে ওঠে সাহসী সক্রেটিস ও তাঁর জ্ঞানচর্চার পদ্ধতি। একপর্যায়ে রাষ্ট্র সক্রেটিসকে হুমকি মনে করে এক প্রহসনমূলক বিচারের আয়োজন করে। বিচারে রায় দেওয়া হয়, সক্রেটিসকে হেমলক বিষপানে হত্যা করা হবে। এই বিচার সভায় সক্রেটিস আত্মপক্ষ সমর্থন করে যে বক্তব্য রেখেছিলেন তা আজও মানুষকে প্রেরণা জোগায় মুক্তচিন্তার পক্ষে দাঁড়াতে।
পৃথিবীর সর্বকালের সেরা এই দার্শনিককে চট্টগ্রামের দর্শকদের সামনে হাজির করল নাটকের দল অনাদিকল্প। থিয়েটার ইনস্টিটিউট চট্টগ্রাম (টিআইসি) মঞ্চে সক্রেটিসের জীবনভিত্তিক নাটক সক্রেটিসের শেষ দিনগুলি মঞ্চস্থ হয় শুক্রবার সন্ধ্যা সাতটায়। এটি ছিল অনাদিকল্পর পঞ্চম প্রযোজনা।
নাটকে সক্রেটিসের বিচার, বক্তৃতা, মৃত্যুসহ জীবনের শেষ কিছু দিনের ঘটনা উঠে আসে। সক্রেটিসের ভূমিকায় নাটকের অনবদ্য অভিনয় করেন মাসউদুর রহমান।
নাটকের নির্দেশনাও দেন তিনি। নাটকটি রচনা করেন তানবীর মুহাম্মদ। এতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেন মাসউদুর রহমান, মঈদ উদ্দিন, শাকুর শাহরিয়ার, আলী রেজা, রাফসান গালিব, শাফাক বিন নূর ও রোকন জাবেদ। সংগীত প্রক্ষেপণে সাদিয়া আফরিন আর মঞ্চ ব্যবস্থাপনায় ছিলেন রাহুল রায়, আবদুল্লাহ ওমান এবং অনন্যা বিশ্বশর্মা।