সঙ্গী-সাথি পশুপাখি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাড়ির ভেতর একগাদা পেঙ্গুইন নিয়ে যাচ্ছেন এক লোক। দেখে ট্রাফিক পুলিশ তাঁকে থামাল। ‘পেঙ্গুইন সঙ্গে নিয়ে এভাবে গাড়ি চালানো যাবে না। আপনি পেঙ্গুইনগুলো চিড়িয়াখানায় নিয়ে যান।’ বলল ট্রাফিক পুলিশ।শুনেই লোকটা খুব ভালো মানুষের মতো সায় দিলেন, ‘আমি তা-ই করব, অফিসার।’কিন্তু পরদিন আবার একই কাণ্ড। লোকটা সেই আগের মতো পেঙ্গুইনের দল সঙ্গে নিয়ে গাড়ি চালিয়ে যাচ্ছেন। একই ট্রাফিক পুলিশ গাড়ি থামাল, ‘আরে মিয়া, আপনাকে বললাম পেঙ্গুইনগুলো চিড়িয়াখানায় নিয়ে যেতে। যাননি কেন?’‘কাল ওদের চিড়িয়াখানায় নিয়ে গিয়েছিলাম। আজ নিয়ে যাচ্ছি শিশুপার্কে।’ বলতে বলতে হুশ করে গাড়ি নিয়ে বেরিয়ে গেলেন লোকটা।একটা উটের সঙ্গে হেঁটে চলেছে এক তরুণ। দেখে দয়ালু দূরপাল্লার ট্রাকচালক গাড়ি থামাল। ‘চলো, তোমাকে শহরে পৌঁছে দিয়ে আসি।’ বলল দয়ালু ট্রাকচালক।‘আচ্ছা চলেন’ বলে ট্রাকে উঠে পড়ল ওই তরুণ। ‘কিন্তু তোমার উটের কী হবে?’ জানতে চাইল ট্রাকচালক। ‘চিন্তা করবেন না। ও ঠিক রাস্তা চিনে চলে যাবে।’ বলল তরুণ ছেলেটা।চালক যেতে যেতে হঠাত্ চমকে উঠল।: আরে, তোমার উটটা দেখছি আমাদের একদম পিছু পিছু আসছে! : ব্যাপার না। আরেকটু গতি বাড়ান।চালক গতি ৪০ থেকে ৪৫-এ তুলল। খানিক পর—চালক: আরে, আজব তো, উটটা এখনো পেছনে আছে!তরুণ: ব্যাপার না। গতি আরেকটু বাড়ান। চালক আবার গতি বাড়িয়ে ৫০ করল।আরও খানিক পর—চালক: হায় হায়! উটটা এখনো ঠিক পেছনেই আছে। কী কাণ্ড!তরুণ: গতি বাড়ান আরেকটু। ব্যাপার না। চালক গতি এক লাফে আশিতে নিয়ে গেল।খানিক পর উটটা আবার যথারীতি পেছনে। চালক: হায় হায়! উটটার তো জিব বেরিয়ে এসেছে। কান দুটো ভাঁজ করে ফেলেছে।তরুণ: চিন্তা নেই। জিবটা কি বাঁ দিকে বের করেছে, না ডান দিকে?চালক: বলো কি! বাঁ দিকেই তো বের করেছে।‘ও, তাহলে মনে হচ্ছে ও আমাদের ওভারটেক করবে এখন।’ বলল নির্বিকার তরুণ।গহিন জঙ্গলের মধ্যে। একটা বাচ্চা-কচ্ছপ গাছ বেয়ে উঠতে শুরু করল। ঘণ্টাখানেক চেষ্টার পর সে গাছের একদম মগডালে পৌঁছে গেল। তারপর দুই পা দিয়ে পাখির মতো ডানা ঝাপটাতে ঝাপটাতে দিল এক লাফ। কিন্তু লাভ হলো না কোনো। ধপাস করে একদম মাটিতে মুখ থুবড়ে পড়ল বেচারা কাছিমের বাচ্চা। খুব ব্যথা পেল সে। ঘণ্টাখানেক পর আবারও টেনেহিঁচড়ে ডাল বেয়ে উঠতে শুরু করল সে। কিন্তু সেই আগেরবারের মতো ফল হলো একই। উড়তে না উড়তেই ধপাস। অনেকক্ষণ ধরে খুব মন খারাপ করে ওর কাণ্ড দেখছিল একটা মেয়ে পাখি। ‘আমার মনে হয় ওকে আমরা দত্তক নিয়েছি, সেটা বলার সময় এসে গেছে।’ বলল সে সঙ্গী পুরুষ-পাখিটাকে।বাচ্চা-সাপ খুব মন খারাপ করে গেছে তার মায়ের কাছে।: মা, আমরা কি বিষাক্ত?: না, বাবা। আমরা বিষাক্ত না।: যাক, বাঁচলাম। আমি খুব ভয় পেয়ে গিয়েছিলাম।: কে বলল?: কাল একটা ইঁদুরের বাচ্চা খেতে গিয়ে আমি নিজের ঠোঁটে নিজে কামড় খেয়েছি।কৌতুক সংগ্রহ: আরাফাত হোসেন