প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মিকারিয়া সোসিয়াবিলিস প্রজাতির স্ত্রী মাকড়সা (ব্ল্যাক উইডো) সঙ্গম শেষে নিজের পুরুষ সঙ্গীকে খেয়ে ফেলে। তবে এ রকম অদ্ভুত ঘটনা নিয়মিত দেখা যায় না। চেক প্রজাতন্ত্রের মাসারিক বিশ্ববিদ্যালয়ের গবেষকদের দাবি, তুলনামূলক কম আকর্ষণীয় পুরুষ মাকড়সারাই সঙ্গিনীর খাবারে পরিণত হয়। তবে সঙ্গিনীকে খেয়ে ফেলার প্রবণতা পুরুষ মাকড়সার মধ্যেই বেশি দেখা যায়। পরস্পরের আকৃতি এ ক্ষেত্রে গুরুত্বপূর্ণ এবং তুলনামূলক বড় মাকড়সারাই বেশি আগ্রাসী হয়ে থাকে। আবার, স্ত্রী মাকড়সার বয়স তুলনামূলক বেশি হলে তারা সঙ্গীর প্রতি আক্রমণাত্মক ভূমিকায় অবতীর্ণ হয়। বিহেভিয়ারাল ইকোলজি অ্যান্ড সোশিওলজি সাময়িকীতে প্রকাশিত গবেষণায় বলা হয়, সঙ্গিনী বাছাইয়ে পুরুষ মাকড়সারা বিপরীত লিঙ্গের বয়স বিবেচনায় নেয়। লাইভসায়েন্স।