সঙ্গে থাক ভ্রমণেও

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ছুটি পেলেই অনেকে ছুটে যান প্রকৃতির সান্নিধ্যে যেখানে একান্তে কাটে দারুণ কিছু সময়। অনেক ক্ষেত্রে দূরে গিয়েও গুরুত্বপূর্ণ কিছু দায়িত্ব পালন করতে হয়, যোগাযোগ রাখতে হয় অফিস বা দরকারি মানুষদের সঙ্গে। আর এ কাজগুলো বর্তমানে সহজ হয়ে গেছে প্রযুক্তির কারণে। যত দূরেই যান না কেন, আধুনিক প্রযুক্তির দারুণ কিছু পণ্য আপনার গুরুত্বপূর্ণ কাজগুলোকে সহজ করে দিতে পারে নিমিষেই। হয়তো গুরুত্বপূর্ণ কোনো ই-মেইল করার প্রয়োজন, ছবি পাঠানো দরকার কিংবা বন্ধুদের সঙ্গে ছবি ভাগাভাগি করে নেওয়া—সবই সম্ভব হাতের মুঠোয় থাকা প্রযুক্তির সাহায্যে। ভ্রমণের সময় বা ছুটির দিনগুলো কিছু প্রযুক্তি আপনার সঙ্গে থাকলে আপনি আর দূরে থাকবেন না।স্মার্টফোনস্মার্টফোনটি সবচেয়ে কাছের বন্ধু হিসেবে থাকতে পারে ভ্রমণের সময়।আধুনিক বৈশিষ্ট্যের দারুণ সব স্মার্টফোনে কী নেই? আপনার প্রয়োজনীয় সবকিছুই পাবেন। ই-মেইল আদান-প্রদান করতে পারবেন কথা বলা আর এসএমএসেই সীমাবদ্ধ না থেকে স্মার্টফোনের সাহায্যে জানিয়ে দিতে পারেন আপনার উপস্থিতির কথা। গ্লোবাল পজিশনিং সিস্টেম (জিপিএস) ব্যবহারের মাধ্যমে চিনে নিতে পারেন আপনার আশেপাশের জায়গাটকে।আর সামাজিক যোগাযোগের সাইট তো রয়েছেই। যে জায়গায় আছেন সে জায়গায় চেক-ইন দিয়ে জানিয়ে দিতে পারেন কোথায় আছেন আপনি আর নিজেদের ছবি কিংবা দারুণ দৃশ্যের ছবি স্মার্টফোনেই ধারণ করে দিতে পারেন শেয়ার, যা মুহূর্তে সামাজিক যোগাযোগে থাকা আপনার বন্ধুদের কাছে পৌঁছে দেবে আপনাকে। তবে শুধু এসব কাজই নয়, নিজের কাছে থাকা গুরুত্বপূর্ণ বিভিন্ন কাগজ যদি প্রয়োজন পড়ে অফিসে পাঠানোর, তবে তা ছবি তুলে ই-মেইলের মাধ্যমে পাঠিয়ে দিতে পারেন কাঙ্ক্ষিত স্থানে। সবকিছুই সহজ হয়ে যাবে আর মনেই হবে না আপনি অনেকগুলো কাজ ফেলে এসেছেন! গ্রামীণফোনের করপোরেট কমিউনিকেশনের প্রধান সৈয়দ তাহমিদ আজিজুল হক বলেন, ‘ভ্রমণের সময় স্মার্টফোন আর ট্যাবলেট কম্পিউটার সঙ্গে থাকলেও সাধারণত খুব জরুরি প্রয়োজন ছাড়া অফিসের কাজ করি না। তবে এসব জরুরি সময়ে দারুণ কাজে লাগে।’ডাচ বাংলা ব্যাংক লিমিটেডের উপ ব্যবস্থাপনা পরিচালক আবুল কাশেম মো. শিরিন জানান, আমি সাধারণত ভ্রমনের সময় কিংবা ছুটিতে নিজের স্মার্টফোনের পাশাপাশি ল্যাপটপ কম্পিউটার সঙ্গে রাখি। তবে ছুটিতে কিংবা ভ্রমণে ভোল্টেজ প্লাগ, মাল্টিপ্লাগ আর চার্জার—এ তিনটি জিনিস মনে করে সঙ্গে নেয়া উচিত।ট্যাবলেট কম্পিউটার একসময়ের ডেস্কটপ কম্পিউটারের জায়গায় এসেছে ল্যাপটপ। তবে সেটিও এখন পুরোনো! ল্যাপটপকে পেছনে ফেলে চলে এসেছে ট্যাবলেট । একই সুবিধার সবগুলো কাজ ট্যাবলেটে খুব সহজেই করে ফেলা সম্ভব। ল্যাপটপে যে কাজটি করা যায় তার প্রায় সবকিছুই ট্যাবলেটে করা যায়। সহজে বহনযোগ্য আর দেখতেও সুন্দর এ পণ্যটি ভ্রমণের সময় হতে পারে আপনার দারুণ বন্ধু। পুরোপুরি একটি অফিসের সব কাজই হয়ে যাবে যদি ভ্রমণের সঙ্গী হিসেবে আপনার সঙ্গে থাকে একটি ট্যাবলেট। বর্তমানে বিভিন্ন সাইজের ট্যাবলেট পাওয়া যায়। পছন্দ অনুযায়ী আপনি নিতে পারেন যেকোনো একটি। জিপি আইটির লিগ্যাল অ্যান্ড করপোরেট অ্যাফেয়ার্স প্রধান জাহারাত আদিব চৌধুরী বলেন, ‘সাধারণত ভ্রমণে ইন্টারনেট সংযুক্ত স্মার্টফোন আর ল্যাপটপ সঙ্গে রাখি। বিশেষ ক্ষেত্রে প্রয়োজনীয় জিনিসগুলো ই-মেইলে অ্যাটাচ করে নিয়ে যাই, যাতে প্রয়োজনে পেতে পারি।’ তবে দেশের বাইরে গেলে বিমানবন্দর থেকেই একটা ইন্টারনেট সংযোগসহ সিম কিনে নেওয়া ভালো বলেও জানান তিনি। বিভিন্ন ট্যাবলেটের পাশাপাশি পছন্দের অপারেটিং সিস্টেমচালিত ট্যাবলেটও নিতে পারেন। সব সময় ভ্রমণের সময় গ্যালাক্সি ট্যাব রাখেন রায়ানস আইটির ব্যবস্থাপনা পরিচালক আহমেদ হাসান। তিনি বলেন, ‘আমার যেহেতু বেশির ভাগ কাজই গুগলকেন্দ্রিক, তাই অ্যান্ড্রয়েডচালিত গ্যালাক্সি ট্যাব আমি সঙ্গে রাখি।’ ভ্রমণের ক্ষেত্রে ইন্টারনেট সুবিধার বিষয়টি বেশ জরুরি বলে উল্লেখ করে তিনি বলেন, দেশের মধ্যে হলে তো ইন্টারনেট সংযোগ নেওয়ার বিষয়টি থাকছেই, তবে দেশের বাইরে হলে ট্যাবলেট-উপযোগী ইন্টারনেট সংযোগসহ একটি সিম নিয়ে নেওয়া ভালো।ডিজিটাল ক্যামেরাভ্রমণের সময় নানা ধরনের প্রযুক্তিপণ্যের মধ্যে অনেকেই শীর্ষে রাখতে চাইবেন ক্যামেরাকে। একসময়ের ফিল্মে চলা ক্যামেরার জায়গায় এখন জায়গা করে নিয়েছে দারুণ সুবিধার ডিজিটাল ক্যামেরা। ছোট এবং সহজেই বহনযোগ্য এসব ডিজিটাল ক্যামেরায় যত বেশি ধারণক্ষমতার মেমোরি কার্ড হবে, তত বেশি ছবি তুলতে পারবেন আবার করতে পারবেন ভিডিও। ভ্রমণের সময় দারুণ সব দৃশ্য আর স্মৃতি ধরে রাখার দারুণ একটি মাধ্যম হচ্ছে ডিজিটাল ক্যামেরা। পছন্দের জায়গাটিতে একই ফ্রেমে নিজেদের ধরে রাখতে ডিজিটাল ক্যামেরার জুড়ি মেলা ভার। নানা ধরনের মেগাপিক্সেল সুবিধার ডিজিটাল ক্যামেরাগুলোতে অনেক ছবি তোলার পাশাপাশি করা যাবে ভিডিও। তাই ভ্রমণে সঙ্গী হিসেবে ডিজিটাল ক্যামেরা আপনার সঙ্গে থাকলে নিশ্চিন্তে ছবি তোলার আর সংরক্ষণের সুবিধা হাতের কাছেই পাবেন।বহনযোগ্য হার্ডড্রাইভভ্রমণে আপনার সঙ্গী যদি হয় ল্যাপটপ, তাহলে অনেক কাজই আপনার হয়ে যাবে সহজেই। তবে অনেক ক্ষেত্রে নানা ধরনের প্রয়োজনীয় ফাইল কিংবা গুরুত্বপূর্ণ নথিপত্রের কারণে যদি আপনার হার্ডডিস্ক ড্রাইভ থাকে পরিপূর্ণ, সে ক্ষেত্রে সাহায্য নিতে পারেন বহনযোগ্য হার্ডড্রাইভের। বর্তমানে বাজারে নানা আকারের হার্ডড্রাইভ পাওয়া যায়। এতে আপনার প্রয়োজনীয় জিনিসপত্র থাকবে ল্যাপটপেই আর বাড়তি যত কিছু রাখা যাবে হার্ডড্রাইভে। আর সহজে ইউএসবি কেবেলর মাধ্যমে ল্যাপটপের সঙ্গে সংযোগ দিয়ে প্রয়োজনীয় ফাইলও আদান-প্রদান করা যাবে। ভ্রমণের সময় সবচেয়ে বড় সুবিধা হচ্ছে ছবি তোলা, ভিডিও করা থেকে শুরু করে যা যা হবে সবকিছুই বহনযোগ্য হার্ডড্রাইভে সংরক্ষিত রাখা যাবে। পেনড্রাইভপিসি থেকে পিসি, ল্যাপটপ থেকে ল্যাপটপে কোনো তথ্য, ছবি অথবা অন্য কিছু নিতে চাইলে বর্তমানে জনপ্রিয় আরেকটি যন্ত্র হচ্ছে পেনড্রাইভ। বহনযোগ্য এবং ক্ষুদ্র হওয়ায় পেনড্রাইভ দিয়ে খুব দ্রুত আদান-প্রদানের কাজগুলো করা সম্ভব। ভ্রমণের সময় তাই সঙ্গে রাখতে পারেন বিভিন্ন সাইজের একাধিক পেনড্রাইভ, যা আপনাকে দ্রুত সময়ে তথ্য, ছবি আদান-প্রদানে সাহায্য করবে। এ ছাড়া হঠাৎ করে যদি নিজের ল্যাপটপ, ট্যাবলেটে কোনো সমস্যা হয় যা আপনাকে হয়তো সমস্যায় ফেলে দিতে পারে, সে ক্ষেত্রে পেনড্রাইভে প্রয়োজনীয় তথ্য নিয়ে অন্য কোথাও সেরে নিতে পারবেন নিজের কাজটি।এমপিথ্রি প্লেয়ারভ্রমণের সময় দীর্ঘ সফরের সময়টুকু কাটাতে শুনতে পারেন গান অথবা যেখানে ভ্রমণে যাচ্ছেন সেখানেও হয়তো মন চাইবে গান শুনতে। এ ক্ষেত্রে ভ্রমণের ক্ষেত্রে গান শোনার জন্য রাখতে পারেন এমপিথ্রি প্লেয়ার কিংবা আইপড। এতে পছন্দের গানগুলো সংরক্ষিত রেখে যেকোনো সময়ই শুনতে পারবেন। আর সহজে ছোট ও বহনযোগ্য হওয়ায় হাতের মুঠোয়ই রাখতে পারবেন প্রিয় এ যন্ত্রটি।রিমাইন্ডার মেইলপ্রতিষ্ঠানের নিজস্ব ডোমেইনের পাশাপাশি বিনা মূল্যে ই-মেইল সেবা প্রদানকারী জিমেইলে কিংবা ইয়াহুতে ভ্রমণকালীন সময়ে ছুটিতে থাকাকালীন সময়ের জন্য রয়েছে বিশেষ রিমাইন্ডার ই-মেইল। অর্থাৎ, আপনি যদি ভ্রমণে যান স্বয়ংক্রিয় একটি ই-মেইল রিমাইন্ডার মেইলে রাখতে পারেন। এতে যিনি আপনাকে মেইল করবেন, তাৎক্ষণিকভাবে তিনি স্বয়ংক্রিয় এ মেইলটি পেয়ে যাবেন। এতে জরুরি সময়ে যিনি আপনাকে খুঁজছেন, তিনি সহজেই জানতে পারবেন আপনার অবস্থান। অফিস কিংবা ব্যবসায়িক কাজের জন্য রিমাইন্ডার ই-মেইলটি বেশ জনপ্রিয়। এতে আপনার ছুটিকালীন সময়টিকে বিশেষ ব্যবস্থায় রাখতে পারবেন। এ সুবিধাটি প্রয়োজন শেষে বন্ধ করে দেওয়া যায়।চার্জারসব ধরনের প্রযুক্তি যন্ত্রাংশের ক্ষেত্রে জরুরি এবং গুরুত্বপূর্ণ হচ্ছে চার্জার। ভ্রমণের সময় যতগুলো প্রযুক্তিপণ্য বহন করবেন তার মধ্যে অধিকাংশ ক্ষেত্রে প্রয়োজন হবে চার্জারের। তাই অবশ্যই যেগুলোতে প্রয়োজন সেসব যন্ত্রের সঙ্গে মনে করে নিয়ে নিন চার্জার। ক্ষেত্রবিশেষে চার্জারের সঙ্গে নিতে পারবেন আলাদা প্লাগ, যা প্রয়োজনীয় মুহূর্তে আপনার দারুণভাবে কাজে লাগবে। আহমেদ হাসান জানান, প্রযুক্তিপণ্যের ক্ষেত্রে বেশির ভাগ যন্ত্রের জন্যই লাগবে চার্জার। তাই অবশ্যই মনে করে চার্জার রাখতে হবে। ডিজিটাল ক্যামেরার ক্ষেত্রে আলাদা বাড়তি ব্যাটারি নিতে পারেন, যা হয়তো আপনার কাজে লেগে যাবে।নিরাপদে রাখুন আপনার পণ্যছুটির সময়টুকু নির্বিঘ্নে আর আনন্দে কাটাতে আপনার প্রিয় পণ্যগুলোর নিরাপত্তার বিষয়টিও মাথায় রাখুন। সাধারণত প্রযুক্তিপণ্যের অন্যতম শত্রু পানি। তাই স্মার্টফোন, ট্যাবলেট, ডিজিটাল ক্যামেরার মতো জিনিসগুলো পানি থেকে দূরে রাখুন। ভ্রমণকালীন সময়ের এসব পণ্য আপনার কাজকে যেমন সহজ করে দেবে, তেমনি নিশ্চিন্তে ছুটিও কাটবে। তাই ভ্রমণের সময় নিজের প্রয়োজনীয় জিনিসগুলো নিতে ভুলবেন না।কৃতজ্ঞতা: ক্যাফে ম্যাঙ্গো ও কাজী আশরাফ উদ্দিন আহমেদ