সঙ্গে থাকুক সোনামণি
বাইরে যাবেন কিন্তু ছোট্ট মানুষটিকে নিয়ে বিপত্তি। এখনো যে সে অনেক ছোট, হাঁটতে পারছে না। কতক্ষণ কোলে রাখবেন তাকে!চাইলেই কিনে নিতে পারেন ছোট্ট বেবি ক্যারিয়ার। আমাদের দেশেও বেবি ক্যারিয়ার এখন জনপ্রিয় শিশুর মা-বাবার কাছে। ঢাকা নিউমার্কেটে বাংলাদেশ বেবি স্টোরের বিক্রয় ব্যবস্থাপক আবদুল কাইয়ুম বলেন, ‘বেবি ক্যারিয়ার হচ্ছে শিশুদের বহনের জন্য বিশেষ এক ধরনের ব্যাগ, যেখানে শিশুকে আলতো করে নিরাপদে বহন করা যায়। এতে ছোট্ট শিশুকে সারাক্ষণ সহজেই রাখা যায় নিজের সঙ্গে। বাইরে তো বটেই ঘরের মধ্যেও কাজে-কর্মে শিশুকে নিজের সঙ্গেই রাখতে পারবেন।’যেমনটি পাওয়া যায়বাজারে আছে নানা ধরনের বেবি ক্যারিয়ার। এর কোনোটিতে শিশুকে নেওয়া যাবে একভাবে, কোনোটিতে তিনভাবে, কোনোটিতে ছয়ভাবে। চাইলে শিশুকে নিতে পারবেন কোলে করে, পিঠে করে অথবা সামনের দিকে মুখ করে ঝুলিয়ে। যেসব ক্যারিয়ারে একাধিক পদ্ধতিতে শিশুকে বহন করা যায় এমনটাই পছন্দ করেন মা-বাবারা বলে জানালেন দোকানিরা।তবে ক্যারিয়ার কেনার আগে অবশ্যই কিছু দিক মাথায় রাখা দরকার। তা হলো: যে ক্যারিয়ারে শিশুকে বহন করবেন সেটা মজবুত কি না দেখে নিন ক্যারিয়ারের বিভিন্ন পদ্ধতিতে সঠিকভাবে জোড়া লাগানো আছে কি না দেখে নিন চেইন আছে এমন ক্যারিয়ার না কেনাই ভালো। এতে শিশুকে বহনের সময় পোশাকে জড়িয়ে যেতে পারে একেক বয়সের শিশুদের জন্য একেক ধরনের ক্যারিয়ার, তাই কেনার আগে শিশুর বয়স বলে নিন। অনেক সময় শিশুর বয়সের সঙ্গে তার ওজন ঠিক নাও থাকতে পারে। তাই শিশুর স্বাস্থ্য ভালো হলে অবশ্যই একটু বেশি মজবুত ক্যারিয়ার নিন যে ক্যারিয়ারে শিশুকে বহন করবেন তা যেন বাতাস চলাচলের উপযোগী হয়, সেদিকে লক্ষ রাখুন।দরদামবেবি ক্যারিয়ারের দাম নির্ভর করে তার পদ্ধতির ওপর। একটি পদ্ধতিতে বহন করা যায় এমন ক্যারিয়ারের দাম পড়বে ৩০০ থেকে ৫০০ টাকা, একের ভেতর তিন এমন ক্যারিয়ারের দাম ৪৫০ থেকে ৮০০ টাকা। একের ভেতর ছয় এমন পদ্ধতির ক্যারিয়ারের দাম পড়বে ১২০০ টাকার মধ্যে। এর বাইরেও বিভিন্ন দামের ক্যারিয়ার রয়েছে বাজারে। যেখানে পাবেনরাজধানীর নিউমার্কেট, ধানমন্ডি, গুলশান, বনানী, উত্তরা, মিরপুরসহ বিভিন্ন এলাকার বেবি শপগুলোতে পাওয়া যাবে বেবি ক্যারিয়ার। এ ছাড়া বিভিন্ন বড় বড় শপিং মলেও পাওয়া যাবে বেবি ক্যারিয়ার।