সচিব রাজিয়া বেগম স্মরণে সিটি কলেজে শোক শোভাযাত্রা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শিশু ও মহিলাবিষয়ক মন্ত্রণালয়ের সচিব, সরকারি সিটি কলেজের সাবেক শিক্ষার্থী রাজিয়া বেগম স্মরণে ২ আগস্ট চট্টগ্রাম সরকারি সিটি কলেজের ক্যাম্পাসে অধ্যক্ষ হরিবল চক্রবর্তীর নেতৃত্বে শোক শোভাযাত্রা বের করা হয়। এতে বক্তব্য দেন উপাধ্যক্ষ বদরুল হাসান মাহমুদ, শিক্ষক পরিষদের সম্পাদক মো. দৌলতুর রহমান চৌধুরী ও শিক্ষক ক্লাবের সম্পাদক মোহাম্মদ জহিরুল হক, আবদুল আলীম প্রমুখ। বক্তারা বলেন, সড়কব্যবস্থায় শৃঙ্খলা ফিরিয়ে না আনলে এ ধরনের আরও অনেক মূল্যবান প্রাণ অকালে হারাতে হবে। উল্লেখ্য, রাজিয়া বেগম ৩১ জুলাই মানিকগঞ্জে সড়ক দুর্ঘটনায় মারা যান। বিজ্ঞপ্তি।