সচিবের কথা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সচিববাংলাদেশ বার কাউন্সিলবাংলাদেশ বার কাউন্সিল একটি স্বাধীন ও স্বতন্ত্র প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটি ১৯৭২ সালের বাংলাদেশ লিগ্যাল প্র্যাকটিশনারস ও বার কাউন্সিল অধ্যাদেশবলে প্রতিষ্ঠিত হয়েছে। বার কাউন্সিলের অন্যতম প্রধান কাজ হচ্ছে, যাঁরা আইনজীবী হিসেবে পেশা বেছে নিতে চান, তাঁদের নিবন্ধন ও সনদ দেওয়া। বাংলাদেশে যদি কেউ বৈধভাবে আইনজীবী হিসেবে কাজ করতে চান, তবে তাঁকে অবশ্যই বাংলাদেশ বার কাউন্সিল থেকে নিবন্ধন সনদ নিতে হবে। তালিকাভুক্ত আইনজীবীদের বিরুদ্ধে আনীত পেশাগত অপরাধ সম্বন্ধীয় অভিযোগের বিচার ও সাজা দেওয়ার ক্ষমতাও বাংলাদেশ বার কাউন্সিলের রয়েছে। বার কাউন্সিল আইনজীবীদের নিবন্ধন দিতে প্রতিবছর কেন্দ্রীয়ভাবে পরীক্ষার আয়োজন করে থাকে। নিবন্ধন পরীক্ষা আগে বছরে দুবার হলেও এখন একবার হবে। পরীক্ষার ন্যূনতম পাস নম্বর সাধারণত ৫০ শতাংশ। আইনজীবীদের নিবন্ধন-প্রক্রিয়া সম্পন্ন হয়ে থাকে লিখিত ও মৌখিক পরীক্ষার মাধ্যমে। তবে যাঁরা নিবন্ধন পরীক্ষা দেবেন, তাঁদের অবশ্যই এর জন্য প্রস্তুতি নেওয়া উচিত। প্রস্তুতি ছাড়া পরীক্ষায় অংশ নিলে ভালো করা সম্ভব নয়। বাংলাদেশ বার কাউন্সিলের পরীক্ষাটা একটু ভিন্ন ধরনের। লিখিত পরীক্ষায় যাঁরা টেকেন, তাঁদের মৌখিক পরীক্ষার জন্য ডাকা হয়। বাংলাদেশ বার কাউন্সিলের লিখিত পরীক্ষার প্রশ্নপত্র প্রণয়ন ও উত্তরপত্র মূল্যায়ন করে থাকেন সুপ্রিম কোর্টের বিচারপতিরা। মৌখিক পরীক্ষার বোর্ডেও থাকেন বিচারপতিরা। তাই প্রস্তুতি ছাড়া মৌখিক পরীক্ষার বৈতরণী পার হওয়াটাও মুশকিল। বাংলাদেশ বার কাউন্সিল সব সময় চেষ্টা করে দ্রুত ফল প্রকাশের। আইনজীবী নিবন্ধন পরীক্ষাটা সাধারণত ফেব্রুয়ারিতে হয়ে থাকে। পরীক্ষার আগে বিজ্ঞপ্তির মাধ্যমে তা প্রচার করা হয়ে থাকে।অনুলিখন