সচেতন হোন আপনিও

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

অক্টোবর মাস স্তন ক্যানসার সচেতনতার মাস। বাংলাদেশের নারীদের স্তন ক্যানসারের ঝুঁকি এড়াতে প্রয়োজন সচেতনতা ও প্রাথমিক পর্যায়ে চিকিৎসা। আগমী ১১ অক্টোবর ঢাকার আয়েশা মেমোরিয়াল হাসপাতাল আয়োজন করেছে ‘ফ্রি ব্রেস্ট ক্যানসার স্ক্রিনিং ডে’–এর। সকাল ১০টা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত সব বয়সের নারীরা বিনা মূল্যে চিকিৎসাসেবা ও পরামর্শ পাবেন। ম্যামোগ্রাফিসহ সব পরীক্ষায় থাকছে বিশেষ ছাড়। এই হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক আশীষ কুমার চক্রবর্তী বলেন, ‘আমরা শুরু থেকেই নারীর স্বাস্থ্যসেবায় কাজ করে আসছি। বিশেষ দিনে বিশেষ সেবা দেওয়া হয়।’
নিবন্ধনের জন্য ০৯৬০৬১১১২২২ নম্বরে ফোন করতে হবে।