
অক্টোবর মাস স্তন ক্যানসার সচেতনতার মাস। এ উপলক্ষে বাংলাদেশ স্তন ক্যানসার সচেতনতা ফোরাম ১০ অক্টোবর বেলা ১১টায় জাতীয় প্রেসক্লাবে ‘মিট দ্য প্রেস’ আয়োজনে বিশেষ অনুষ্ঠান আয়োজন করেছে। সেদিন এই মাসকে সামনে রেখে সার্বিক পরিস্থিতি ও কর্মসূচি তুলে ধরা হবে। ১১ থেকে ৩০ অক্টোবর পর্যন্ত যেকোনো দিন শিক্ষাপ্রতিষ্ঠান, কর্মস্থল কিংবা এলাকাভিত্তিক কোনো সচেতনতামূলক অনুষ্ঠানের আয়োজন করতে চাইলে ফোরাম সহযোগিতা করবে। ৩১ অক্টোবর সকাল নয়টায় প্রেসক্লাবের সামনে থেকে শুরু হবে ‘গোলাপি সড়ক শোভাযাত্রা (পিংক রোড শো)’। গোলাপি পোশাক বা রিবন পরে যে কেউ এতে যোগ দিতে পারেন। খোলা গাড়িতে করে লিফলেট বিতরণ করতে করতে এ শোভাযাত্রা যাবে উত্তরার হাউস বিল্ডিং পর্যন্ত। থামবে ঢাকার শাহবাগ, বাংলামোটর, কারওয়ান বাজার, ফার্মগেট, মহাখালী, কাকলী, খিলক্ষেত, বিমানবন্দর, জসীমউদ্দীন রোড, রাজলক্ষ্মী ও আজমপুর। এ ছাড়া এ বছর ঢাকার বাইরে ৩০টির বেশি জেলায় সচেতনতামূলক আয়োজন করা হচ্ছে।
যোগাযোগ: সমন্বয়কারী, বাংলাদেশ স্তন ক্যান্সার সচেতনতা ফোরাম। ফোন: ০১৭১১৫৯১৯০৭
ই-মেইল: ([email protected])