সজলের পছন্দ এ টি এম শামসুজ্জামান, মায়ের পছন্দ রাজ্জাক ও কবরী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
>
মায়ের সঙ্গে সজল। ছবি: খালেদ সরকার
মায়ের সঙ্গে সজল। ছবি: খালেদ সরকার

রিয়্যালিটি শো পাওয়ার ভয়েস প্রতিযোগিতার প্রথম আসরের চ্যাম্পিয়ন সজল। মা মুক্তারা ইয়াসমিন, গৃহিণী। আজ থাকছে মা-ছেলের পছন্দ-অপছন্দের কথা

১. কোন ধরনের পোশাক পরতে ভালো লাগে?

সজল: পাঞ্জাবি ও জিনস।

মা: সালোয়ার-কামিজ বেশি পরা হয়। তবে অনুষ্ঠান থাকলে শাড়ি পরতে হয়। আর শাড়ির মধ্যে জর্জেট বেশি স্বাচ্ছন্দ্যবোধ করি।

২. প্রিয় খাবার?

সজল: গরুর মাংসের ঝাল ভুনা। আর ভাত-মাছ।

মা: মাছ ও শাকসবজি। মাছের মধ্যে ছোট মাছই বেশি পছন্দ। বিশেষ করে কই, পুঁটি ও টেংরা।

৩. যে সিনেমা বারবার দেখতে ইচ্ছা করে

সজল: আলোর মিছিল।

মা: সুজন সখী, নয়নমণি।

৪. প্রিয় অভিনয়শিল্পী...

সজল: এ টি এম শামসুজ্জামান আমার বেশি প্রিয়। তাঁর সব ছবি দেখা হয়েছে। ভণ্ড ছবিটি বেশি দেখা হয়েছে।

মা: কবরী ও রাজ্জাক।

৫. প্রিয় সংগীতশিল্পী...

সজল: আজম খান, জেমস, আইয়ুব বাচ্চু, রুনা লায়লা, জিম মরিসন, বব মার্লে।

মা: ছেলের গান তো ভালো লাগে। সাবিনা ইয়াসমীন, রুনা লায়লা ও ফরিদা পারভীনের গান বেশি পছন্দ।

৬. কোন গানটা গুনগুন করে গাওয়া

সজল: জেমস ভাইয়ের যদি কখনো ভুল হয়ে যায় গানটি গাওয়া হয় বেশি।

মা: লালনের সাঁইর বারামখানা গানটি।

৭. প্রিয় রং?

সজল: সাদা ও লাল। লাল আমাকে প্রভাবিত করে আর আমার মনে হয়, লাল প্রকৃতিকেও প্রভাবিত করে। আর সাদ সত্য এবং নির্ভেজাল রং।

মা: কালো আর সাদা।

৮. পরস্পরের কোন দিকটি পছন্দ-অপছন্দ?

সজল: আমাকে অনেক বেশি, অপছন্দও হচ্ছে আমাকে বেশি বোঝে।

মা: ছেলে মায়ের কথা শোনে, এটা ভালো লাগে। খাবারের ক্ষেত্রে অনিয়ম করে, এটা অপছন্দ।

৯. কোথায় ঘুরতে ভালো লাগে?

সজল: সব সময় কক্সবাজার ভালো লাগে।

মা: কক্সবাজার।

সাক্ষাৎকার: মনজুর কাদের