সড়ক দুর্ঘটনা রোধে সিডিএ পাবলিক স্কুল অ্যান্ড কলেজে সচেতনতামূলক সভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে সড়ক দুর্ঘটনা রোধে নিরাপদ সড়ক চাই (নিসচা)-এর সচেতনতামূলক কর্মসূচি ‘পথ চাই স্বস্তির’ শীর্ষক আলোচনা সভা ৮ সেপ্টেম্বর চান্দগাঁও আবাসিক এলাকার সিডিএ পাবলিক স্কুল অ্যান্ড কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (চউক) চেয়ারম্যান আবদুচ ছালাম। সংগঠনের নগর কমিটির সহসভাপতি চৌধুরী ফরিদের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন চেম্বারের পরিচালক মো. সিরাজুল ইসলাম, জীবন বীমা ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের চট্টগ্রাম বিভাগীয় সাধারণ সম্পাদক এস এম কামাল হোসাইন, চট্টগ্রাম মেট্রোপলিটন পরিবহন মালিক গ্রুপের মহাসচিব বেলায়েত হোসেন, সিডিএ পাবলিক স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আলম, বিজিএমইএর পরিচালক আরশাদুর রহমান ও জাতীয় নিরাপদ সড়ক দিবস উদ্‌যাপন পরিষদের সদস্যসচিব মোস্তফা কামাল।

স্বাগত বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক শফিক আহমেদ। সভায় সিডিএ পাবলিক স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীদের সামনে সড়ক ব্যবহার ও দুর্ঘটনা রোধে সচেতনতামূলক তথ্যচিত্র উপস্থাপন করা হয়। বিজ্ঞপ্তি