সড়ক দুর্ঘটনায় নিহত বাংলাদেশির লাশ দেশে পাঠানো হয়েছে

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নিহত বাংলাদেশি এনাম আহমদের লাশ ২৭ সেপ্টেম্বর বাংলাদেশ বিমানযোগে দেশে পাঠানো হয়েছে। এর আগে জেদ্দার কিং আবদুল আজিজ হাসপাতালের মসজিদে এশার নামাজের পর তাঁর জানাজা অনুষ্ঠিত হয়।
তাঁর জানাজায় জেদ্দার বাংলাদেশি কমিউনিটির সামাজিক ও রাজনৈতিক অঙ্গনের নেতা-কর্মীসহ প্রায় ৫০০ প্রবাসী যোগ দেন। উল্লেখযোগ্য যাঁরা উপস্থিত ছিলেন, তাঁরা হলেন ফেনী থেকে নির্বাচিত সাংসদ হাজি রহিম উল্যাহ, আলহাজ আবদুর রহমান, তাজুল ইসলাম মজুমদার, কাজী নেয়ামুল বশির, কেফায়েতুল্লা চৌধুরী, দেলোয়ার হোসেন সরকার, মোয়াজ্জেম হোসেন আনোয়ার, গিয়াস উদ্দিন মাহমুদ, আবুল বাশার বুলবুল, শহিদুল ইসলাম, মোজাম্মেল হক, বাহাউদ্দিন, মনিরুজ্জামান, এ কে আজাদ, আবদুস সালাম, মোহাম্মদ হুমায়ূন কবির, গিয়াস উদ্দিন, সাইদুল ইসলাম, মোজাম্মেল হক মোল্লা, সৈয়দ আবদুজ জাহের, মাসুদ হাসান ও মোহাম্মদ আলী প্রমুখ।
উল্লেখ্য, গত ১৭ সেপ্টেম্বর বুধবার জেদ্দা থেকে রিয়াদ যাওয়ার পথে সৌদি আরবপ্রবাসী এনাম আহমেদ এক মর্মান্তিক সড়ক দুর্ঘনায় নিহত হন। তাঁর বাড়ি কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার পায়দাবাদ গ্রামে। এ গ্রামের পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হবে। তাঁর বাবার নাম আবদুল হক মাস্টার। তিনি স্ত্রী, পাঁচ বছর বয়সী এক ছেলে ও দুই বছর বয়সী এক মেয়ে রেখে গেছেন। তিনি সৌদি আরবের পশ্চিমাঞ্চল যুবদলের সাধারণ সম্পাদক ছিলেন।
বাহার উদ্দিন বকুল
জেদ্দা, সৌদি আরব