সততা অনুপ্রেরণা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কয়েক মাস আগের কথা। আমি বাড়ি থেকে ঢাকার বাস ধরার জন্য তাড়াতাড়ি করে বের হয়েছি। বাসস্ট্যান্ড যেতে রিকশা না পেয়ে ওই পথ দিয়ে যাওয়া সিএনজিচালিত অটোরিকশায় উঠলাম। ১০ মিনিটের মধ্যে আমি বাসস্ট্যান্ডে এসে পৌঁছালাম। ভাড়া মেটাতে গিয়ে আমি ১০০ টাকার নোট দিই। চালক ভাড়া রেখে আমাকে ৭০ টাকা ফেরত দেওয়ার কথা। আমি গাড়ি থেকে নেমে টাকা গুনে দেখি আমাকে লোকটি ৫০ টাকা বেশি দিয়েছে। ততক্ষণে অটোরিকশাটা দূরে চলে গেছে। এদিক-ওদিক চেয়ে অটোরিকশাটিকে বাসস্ট্যান্ড থেকে কিছুটা দূরে দাঁড়াতে দেখলাম। আমি পাশে যেতেই দেখি চালক গাড়িতে নেই। গাড়ির পাশে ২০ মিনিট অপেক্ষা করে চালককে পেলাম। চালককে ডেকে বললাম, ভাই, টাকা বেশি দিয়ে ফেলছেন মনে হয়। টাকাটি গুনে দেখুন।
লোকটি গুনে দেখে বললেন। এই টাকা দেওয়ার জন্য এতক্ষণ রোদে দাঁড়িয়ে ছিলেন?
হুম। আপনার ৫০ টাকা রাখুন।